আঙুল ‘ট্রিগারে’ আছে: ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৩ জানুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আঙুল ‘ট্রিগারে’ আছে: ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

ইরানজুড়ে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটির বিপ্লবী গার্ডের কমান্ডার গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, তার বাহিনীর আঙুল ‘ট্রিগারে’ রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান এখনো আলোচনায় আগ্রহ দেখাচ্ছে।

গত বছরের জুনে ইসরাইলকে সমর্থন জানিয়ে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তার পর থেকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের বিকল্প খোলা রেখেছেন ট্রাম্প।

ট্রাম্প বৃহস্পতিবার বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বড় নৌবহর উপসাগরের দিকে এগোচ্ছে। তিনি ইরানের ওপর কড়া নজর রাখার কথাও বলেছেন।

ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া দুই সপ্তাহের বিক্ষোভ আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বে ইরানের ধর্মীয় শাসকদের কাঁপিয়ে দিয়েছিল। তবে আন্দোলনটি শেষমেশ থমকে গেছে।

আন্দোলন নিস্তেজ হয়ে আসায় তেহরানের বিরুদ্ধে এখনই যুক্তরাষ্ট্রের কোনো সামরিক পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা কমে এসেছে। উভয় পক্ষই এখন কূটনৈতিক প্রক্রিয়ার সুযোগ নেওয়ার ওপর জোর দিচ্ছে।

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) থেকে ফেরার পথে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, যদি প্রয়োজন পড়ে, তাই যুক্তরাষ্ট্র ইরানের দিকে বিশাল নৌবহর পাঠাচ্ছে।

ট্রাম্প আরও বলেন, আমি চাই না তেমন কিছু ঘটুক, তবে আমরা তাদের ওপর কড়া নজর রাখছি।

কয়েক দিন ধরে ইরান–ট্রাম্প পাল্টাপাল্টি কড়া বক্তব্যে একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার ট্রাম্প ইরানের নেতাদের হুঁশিয়ার করে বলেছেন, আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে কোনো হামলার জবাবে যদি তার জীবনের ওপর কোনো আক্রমণ হয়, তবে যুক্তরাষ্ট্র তাদের ‘এই পৃথিবীর বুক থেকে মুছে দেবে’।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল বৃহস্পতিবার এক ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে অভিযুক্ত করে বলেন, তারা ইরানে বিক্ষোভের উসকানি দিচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, তারা কাপুরুষের মতো ১২ দিনের যুদ্ধে হেরে যাওয়ার প্রতিশোধ নিতে চাচ্ছে।

ইরানে বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ঐতিহাসিক অভিজ্ঞতা ও ১২ দিনের আরোপিত যুদ্ধ থেকে তাদের যে শিক্ষা হয়েছে, ভুল হিসাব এড়াতে তারা যেন তা থেকে শিক্ষা নেয়। নতুবা তাদের আরও যন্ত্রণাদায়ক ও বেদনাদায়ক পরিণতির মুখোমুখি হতে হবে।

প্রতিপক্ষকে হুঁশিয়ার করে পাকপুর আরও বলেন, বিপ্লবী গার্ড ও প্রিয় ইরান সর্বাধিক সতর্ক অবস্থায় রয়েছে, তাদের আঙুল ট্রিগারে, অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত আছে, সর্বোচ্চ কমান্ডারের আদেশ ও পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

তথ্যসূত্র: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০