আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য- প্রেস সচিব - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ অক্টোবর ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য- প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণ বা প্রচার সংক্রান্ত বিষয়ে মন্তব্য করার এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, আজকের (বুধবার) সাক্ষাৎকার—রয়টার্সে প্রকাশিত—আমরা আগে পড়ব, তারপর এ বিষয়ে মন্তব্য করব।

তিনি আরও বলেন, আমরা বারবার বলছি—এটা জাতিসংঘের রিপোর্টেও এসেছে যে একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার মতো ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনকারী আর কেউ নেই। আল জাজিরার এক ঘণ্টার ডকুমেন্টারিতেও দেখা গেছে, তিনি নিজেই খুনের নির্দেশ দিচ্ছেন। যারা তার সাক্ষাৎকার নিচ্ছেন, তারা যেন এই প্রেক্ষাপট ভুলে না যান।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আমরা ইন্টারভিউ এখনও দেখি নাই। তবে আওয়ামী লীগ তো কোথাও নাই—দুই-একটা ঝটিকা মিছিল করে, সেই অনুযায়ী কেউ দুই-একটা ডলার পায়।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ দাবি করছে ৪০০ জন মারা গেছে। যারা এই অভিযোগ দিচ্ছেন, তারাই দেশের টাকা লুট করে যুক্তরাজ্যের সবচেয়ে দামি আইনজীবী নিয়োগ করেছেন। চুরির টাকায় এসব হচ্ছে, আর কিছু মানুষ আবার সেটি প্রচার করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে।’ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশে বসে অনেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। প্রধান উপদেষ্টা সবাইকে সতর্ক থাকতে বলেছেন। পতিত স্বৈরাচার ও তার দোসররা কখনোই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় না। তাদের সময়ে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি। এবার লক্ষ্য একটাই—দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন আয়োজন করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০