আওয়ামী লীগ, জাপা ও এনসিপির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ জানুয়ারী ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ, জাপা ও এনসিপির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

খাগড়াছড়ি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) রাতে মাটিরাঙ্গা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন।

এসময় খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে নেতাকর্মীরা দলে যোগদান করেন।
বিএনপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাটিরাঙ্গা পৌরসভা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন এবং এনসিপির উপজেলা কমিটির সদস্য লিটন বিশ্বাস।

অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার পথে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে মাটিরাঙ্গায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, আওয়ামী লীগ থেকে যোগ দেওয়া মো. সাইফুল ইসলাম এবং জাতীয় পার্টি থেকে যোগ দেওয়া মো. আলাউদ্দিন।

যোগদানের বিষয়ে পৌর জাতীয় পার্টির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, বিএনপি এ দেশের গণমানুষের দল। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা আমাদের অনুপ্রাণিত করেছে। এ কারণেই ওয়াদুদ ভূঁইয়ার হাতকে শক্তিশালী করতে জাতীয় পার্টি ও এনসিপির পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি।

অন্যদিকে মো. সাইফুল ইসলাম বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং বিএনপির ঘোষিত কর্মসূচির প্রতি আস্থা রেখেই আমরা বিএনপিতে যোগ দিয়েছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আবু ইউসুফ চৌধুরী, মনিন্দ্র কিশোর ত্রিপুরা, নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আবদুল মালেক, মো. মোশাররফ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে জাতীয় পার্টির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী মিথিলা রোয়াজা বলেন, যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে দু-একজন ছাড়া বাকিরা আমাদের কাছে পরিচিত নন। তাদের যোগদানে দলের কার্যক্রম বা নির্বাচনী রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না।

একই মন্তব্য করেন খাগড়াছড়ি জেলা এনসিপির সদস্যসচিব সুবোধ বিকাশ চাকমা। তিনি বলেন, আমাদের দল থেকে যারা যোগ দিয়েছেন, তারা সক্রিয় সদস্য নন। এমনকি তাদের অনেককেই আমরা চিনি না।

আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগদানের বিষয়ে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। তারা কারও ক্ষতি করেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা তাদের যোগদানকে ইতিবাচকভাবেই গ্রহণ করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০