অর্থ পাচারে কত ধরনের ‘তেলেসমাতি’ হয়, তা এখন টের পাচ্ছি- অর্থ উপদেষ্টা - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অর্থ পাচারে কত ধরনের ‘তেলেসমাতি’ হয়, তা এখন টের পাচ্ছি- অর্থ উপদেষ্টা

সরকারের চেয়ে কোম্পানিগুলো বেশি ‘স্মার্ট’ উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, স্মার্ট বলেই তারা এত অর্থ পাচার করতে পেরেছে। অর্থ পাচার করার জন্য কোম্পানিতে যে কত ধরনের তেলেসমাতি হয়, তা এখন টের পাচ্ছি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, অর্থ পাচারকারীরা এ বিষয়ে বেশ পারদর্শী। অর্থ এমনি পাঠান না। পাচার করেন নানা স্তরের মাধ্যমে। প্রথমে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠান। সেখান থেকে পরে পাঠান আরেক জায়গায়।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ভালো-মন্দ মিলিয়ে কাজ করছেদেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ভালো। গতকাল রোববার এক অনুষ্ঠানে একজন অন্তর্বর্তী সরকারকে অথর্ব-টথর্ব বলেছেন। এগুলো কিছু মানুষের এমন ধরনের বয়ান, যা ফ্যাসিস্টকে সহায়তা করছে। দেখছি যে বয়ানগুলোর মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে আরও দুর্বল করা হচ্ছে এবং ফ্যাসিস্টকে আরও উৎসাহ দেওয়া হচ্ছে।
অর্থ উপদেষ্টা বলেন, ‘তিনি (ওই ব্যক্তি) অবশ্য এ–ও বলেছেন যে অন্তর্বর্তী সরকার কোনো টাকাপয়সা মারেনি, ব্যাংককে আরও স্থিতিশীল করেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছে। তবে আমরা যে সব ভালো করছি, তা নয়। অনেক ধরনের উন্নয়ন সহযোগীর সঙ্গে যখন কথা বলি, দেখি যে বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ইতিবাচক।

নিরীক্ষকদের উদ্দেশে অর্থ উপদেষ্টা বলেন, নিরীক্ষা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং অর্থ কোথা থেকে এল এবং কীভাবে তৈরি হলো, তা–ও যাচাই করতে হবে। তিনি বলেন, কিছু গণমাধ্যম এমন সব খবর পরিবেশন করে, যা কখনো কখনো সরকারকে দুর্বল করে বা ফ্যাসিস্ট শক্তিকে প্রভাবিত করে।

সাংবাদিকদের দায়িত্বশীল, গঠনমূলক ও তথ্যভিত্তিক রিপোর্টিংয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, যখন আমরা ইতিবাচক দিকগুলো তুলে ধরি, তখন আস্থা তৈরি হয়, কিন্তু বেপরোয়া সংবাদ আস্থাহীনতা তৈরি করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০