অন্য দেশের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ মার্চ ২০২৬, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অন্য দেশের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজের চলাচল নিশ্চিত করতে একাধিক দেশকে উদ্যোগ নিতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে সেই ডাকে খুব একটা সাড়া মেলেনি। তবে রোববার সুর চড়া করেছেন ট্রাম্প। খবর ডয়চে ভেলের।
ফিন্যানশিয়াল টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই প্রণালি সুগম করতে সাহায্য না করলে ন্যাটোর সামরিক জোট এর ফলে খুব খারাপ ভবিষ্যতের দিকে যেতে পারে।

এমনকি, চীনের বিরুদ্ধেও কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চলতি মাসের শেষে চীনের প্রেসিডেন্ট শি জিংপিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা ট্রাম্পের। হরমুজ প্রণালির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সাহায্য না করলে সেই বৈঠক পিছিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প।

সাক্ষাৎকারে তিনি বলেন, যারা হরমুজের সুবিধা পান তারা এই প্রণালিকে চাপ মুক্ত রাখবেন এটাই কাম্য।

পারস্য উপসাগর এবং আরব সাগরের মধ্যে এই প্রণালি বিশ্বের তেল পরিবহণের গুরুত্বপূর্ণ জলপথ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই পথে তেল সরবরাহ বাধা পেয়েছে। এর ফলে সারা বিশ্বে বেড়েই চলেছে জ্বালানির দাম।

অন্যদিকে রোববার ওয়াশিংটনে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে তাদের কথা চলছে। যদিও ইরান এই দাবি অস্বীকার করেছে।

এয়ার ফোর্স ওয়ানের সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ওদের সঙ্গে কথা চালাচ্ছি। যদিও আমার মনে হয়ে না ওরা এখনই সমঝোতায় আসতে প্রস্তুত। তবে খুব তাড়াতাড়ি আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০