অনলাইন ভ্যাট রিফান্ড চালু করল এনবিআর - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ নভেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইন ভ্যাট রিফান্ড চালু করল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) ফেরত বা রিফান্ড প্রক্রিয়া চালু করেছে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে হয়রানি কমানোর লক্ষ্যেই এই অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) এক প্রজ্ঞাপন জারি করে এনবিআর জানিয়েছে, এই মডিউলের মাধ্যমে অনলাইনে ভ্যাট রিফান্ড আবেদন গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা সম্ভব হবে। যখন কোনো ব্যবসায় প্রতিষ্ঠান কাঁচামাল বা সেবা ক্রয় করে, তখন ইনপুট ভ্যাট প্রদান করে। পরবর্তীতে সেই পণ্য বা সেবা বিক্রি করলে গ্রাহকের কাছ থেকে আউটপুট ভ্যাট গ্রহণ করে। যদি ইনপুট ভ্যাট আউটপুট ভ্যাটের চেয়ে বেশি হয়, ব্যবসা প্রতিষ্ঠান অতিরিক্ত ভ্যাট রিফান্ডের জন্য দাবি করতে পারবে।

এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, ‘ভ্যাট রিফান্ডের অর্থ সরাসরি করদাতার ব্যাংক হিসাবে স্থানান্তরের জন্য অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু হয়েছে। এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চলমান ডিজিটালাইজেশন কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। জাতীয় রাজস্ব বোর্ডের সব কার্যক্রম ধীরে ধীরে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।’

এ পর্যন্ত ব্যবসায়ীরা ভ্যাট রিফান্ড না পাওয়ার অভিযোগ করতেন এবং এনবিআরের সঙ্গে বৈঠকে নিয়মিত এ দাবি তুলতেন। এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান ব্যবসায়ীদের ভ্যাট রিফান্ড প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভ্যাট রিটার্ন সম্পূর্ণ অটোমেশনে যাবে। ভ্যাটে কোনো পেপার রিটার্ন নেওয়া হবে না। সার্ভারের চাপ কমাতে ব্যবসাভেদে রিটার্ন দাখিলের শর্ত শিথিল করা হয়েছে।’

বিদ্যমান ভ্যাট ব্যবস্থাপনার ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভাস) এবং অর্থ বিভাগের আইবাস প্ল্যাস প্ল্যাসের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা হবে। করদাতার প্রাপ্য ভ্যাট রিফান্ডের অর্থ বিইএফটিএন-এর মাধ্যমে সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।

অনলাইন প্রক্রিয়া

এনবিআর সূত্র জানায়, নতুন মডিউলের মাধ্যমে করদাতা অনলাইনে মূসক রিটার্নের মাধ্যমে তার প্রাপ্য ভ্যাট রিফান্ডের আবেদন দাখিল করতে পারবেন। সংশ্লিষ্ট মূসক কমিশনারেট আবেদনটি যাচাই-বাছাই করে ভ্যাট রিফান্ড অনুমোদন করবে এবং আইভাস আইভাস প্ল্যাস প্ল্যাসের মাধ্যমে বিইএফটিএন ব্যবহার করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করবে। এই পদ্ধতিতে করদাতাদের আর ভ্যাট অফিসে গিয়ে আবেদন বা চেক গ্রহণ করতে হবে না, ফলে সময় ও খরচ বাঁচবে এবং রিফান্ড প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হবে।

পূর্বে অনলাইনে বা ম্যানুয়াল পদ্ধতিতে হার্ডকপিতে দাখিলকৃত সব অনিষ্পন্ন রিফান্ড আবেদনের জন্য করদাতাদের আইভাস সিস্টেমের মাধ্যমে অনলাইনে মূসক-৯.১ ফরমের মাধ্যমে নতুন করে আবেদন দাখিল করতে হবে।

এছাড়া, নতুন মডিউলটি যথাযথভাবে ব্যবহার করে করদাতাদের দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে এনবিআর ইতোমধ্যে সব ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে। করদাতারা সংশ্লিষ্ট মূসক কমিশনারেটে যোগাযোগ করে অনলাইনে ভ্যাট রিফান্ড প্রাপ্তির বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা নিতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০