৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা: নাহিদ - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ জুলাই ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা আবারও ৩ আগস্ট শহীদ মিনারে একত্রিত হবো। বিচার-সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে। বিশ্বাস করি, নরসিংদীবাসী এলেই আমরা শহীদ মিনার থেকে দাবি আদায় করতে পারব।

বুধবার বিকেলে নরসিংদী পৌরসভার সামনে এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। দেশব্যাপী জুলাই পদযাত্রার ৩০তম দিন আজ নরসিংদীতে উপস্থিত হন দলটির কেন্দ্রীয় নেতারা।

নাহিদ ইসলাম বলেন, ২৪ সালের ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। মানুষের মুক্তির দাবিতে সেই আন্দোলন পর্যায়ক্রমে গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিল। স্বৈরাচারকে হটাতে মানুষ রাস্তায় নেমে এসেছিল। সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত বাংলাদেশের দাবিতে এখনও আমাদের রাজপথে নামতে হচ্ছে।

তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য এক বছর পর আবারও দেশ গড়তে মাঠে নেমেছি। এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, আমাদের বাধাগ্রস্ত করা হয়েছে। সংস্কার কাজ এগিয়ে নিতে দেওয়া হয়নি, নতুন সংবিধান সংস্কারসহ ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকেও অপসারণ করতে বাধা দেওয়া হয়েছে। দেওয়া হয়নি ঘোষণাপত্রও। আমরা কোনো দাবি থেকেই সরে আসিনি। আমরা সংগঠিত হয়ে আবারও জনগণের দাবি আদায় করব।

নাহিদ ইসলাম বলেন, নানা ষড়যন্ত্র, হামলার মাধ্যমে এনসিপিকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আগামীর সংসদে, আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয়গান হবেই। এ জন্য জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করুন, ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে।

দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এনসিপি নেতা বলেন, এই দুই ছাত্র উপদেষ্টা আমাদের নাগরিক পার্টির কেউ নন। কিন্তু তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি। গণঅভ্যুত্থানকে শক্তিশালী করতে ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে, তারা অন্তর্বর্তী সরকারে রয়েছেন। তদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে। এসব ষড়যন্ত্র আপনারা রুখে দেবেন।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১০

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১১

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১২

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১৩

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৪

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৬

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৭

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৮

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৯

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

২০