রোদ-বৃষ্টি-ঝড় ও বাধা উপেক্ষা করে শেষ হচ্ছে জুলাই পদযাত্রা - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ জুলাই ২০২৫, ১১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোদ-বৃষ্টি-ঝড় ও বাধা উপেক্ষা করে শেষ হচ্ছে জুলাই পদযাত্রা

রোদ-বৃষ্টি-ঝড় ও নানা বাধা অতিক্রম করে সাভারের বাইপালে পথসভার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা।

আজ রাত সাড়ে ১১টায় পদযাত্রার বহর নিয়ে শীর্ষ নেতৃবৃন্দ এনসিপির প্রধান কার্যালয়ে এসে পৌঁছাবেন। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেবে এনসিপির ঢাকা মহানগরের নেতৃবৃন্দ।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেল সদস্য খান মুহাম্মদ মুরসালীন বুধবার রাতে এ তথ্য জানান।

এর আগে গত ২৯ জুন এক সংবাদ সম্মেলনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে জুলাইজুড়ে দেশের সব জেলায় পদযাত্রা করার কথা জানায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা।’

ওইদিন সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানকে স্মরণ করতে আগামী ১ থেকে ৩০ জুলাই দেশের সব জেলায় জুলাই পদযাত্রা হবে। এর নাম দেওয়া হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।

১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রা শুরু হবে। এই সময়ে আমরা শহীদ পরিবারদের কাছে যাব। তাদের কবর জিয়ারত করব। আহত যোদ্ধা ও অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার সঙ্গে কথা বলব।জুলাই নিয়ে তাদের আকাঙ্ক্ষার কথা শুনব। জাতীয় নাগরিক পার্টির নেতারা একসঙ্গে এই পদযাত্রা করবে।’

এরপর ১ জুলাই থেকে কর্মসূচি শুরু করে এনসিপি। রংপুর বিভাগ থেকে শুরু হওয়া এনসিপির জুলাই পদযাত্রা রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সর্বশেষ ঢাকা বিভাগে শেষ হচ্ছে।

জুলাইজুড়ে সারা দেশে এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

তাদের সঙ্গে সংগঠনের দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নিয়েছেন কর্মসূচিতে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১০

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১১

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১২

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১৩

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৪

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৬

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৭

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৮

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৯

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

২০