সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ - সমকন্ঠ
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের কাছে একটি সামরিক অস্ত্রের ডিপোতে শক্তিশালী ধারাবাহিক বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। ঘটনার পর সাধারণ জনগণকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সোমবার ভোরের দিকে আলেপ্পোর দক্ষিণে আল-ইসি শহরের কাছে একটি সিরীয় সামরিক ঘাঁটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও পরিষ্কার নয়।

আলেপ্পোর সিভিল ডিফেন্স অপারেশনের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকারীরা চারজন আহত ব্যক্তিকে সরিয়ে নিয়েছেন। ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসকে সেখানে প্রবেশ করতে দেখা গেছে বলে জানান আল জাজিরার প্রতিবেদক ওবায়দা হিতো।

নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে দুর্ঘটনাস্থলের দিকে যাওয়া সড়কগুলো বন্ধ করে দিয়েছে আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল ও জরুরি পরিষেবাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানান আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-গারিব।

২০২৪ সালের শেষের দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় প্রায়শই এমন বিস্ফোরণের ঘটনা ঘটছে। সম্প্রতি শুক্রবার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে এক সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে ১১ জন মারা যান।

এছাড়া চলতি মাসের শুরুতে ইদলিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অস্ত্রাগারে বিস্ফোরণে ১৪ জন নিহত হন এবং তার কিছুদিন আগে গোলাবারুদবাহী যান বিস্ফোরণে আরও পাঁচজন প্রাণ হারান।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১১

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১২

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৩

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৪

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৫

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৬

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৭

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৮

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৯

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

২০