বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন - সমকন্ঠ
সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

বাংলাদেশে ইলিশের ঘাটতি পূরণে ভারত থেকে বড় পরিমাণে মাছ আসছে। গত দুই মাসে প্রায় ৫০০ টন ইলিশ রপ্তানি করেছে ভারত। ব্যবসায়ীরা বলছেন, আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ পাঠানো হতে পারে।

সাধারণত বাংলাদেশ থেকেই ভারতে ইলিশ যায়। কিন্তু এবার দেশে উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতের দিকে ঝুঁকেছেন।

এসব চালান মূলত গুজরাট থেকে সংগ্রহ করে ভারুচ বন্দর দিয়ে পাঠানো হচ্ছে। পাশাপাশি কিছু সরবরাহ পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছের বাজার হয়েও এসেছে।
হাওড়া হোলসেল ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানান, বাংলাদেশ এবারই প্রথম ভারত থেকে ইলিশ আমদানি করছে। সাধারণত বোয়াল, রুই, পারশে ও ট্যাংরার মতো মাছ পাঠানো হয়। কিন্তু এ বছর সেখানে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে।

তিনি বলেন, গত দুই মাসে প্রায় ৫০০ টন ইলিশ রপ্তানি করা হয়েছে। আগামী সপ্তাহগুলোতে আরও ১৫০ থেকে ২০০ টন রপ্তানির কথা রয়েছে।

মকসুদের মতে, গুজরাটের ইলিশে প্রচুর ডিম থাকে। ভারতের বাজারে এর চাহিদা তুলনামূলক কম হলেও বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে ডিমওয়ালা ইলিশের চাহিদা বেশি। এ কারণেই এটি আকর্ষণীয় হয়ে উঠেছে।

তিনি আরও জানান, আমদানি করা কিছু ইলিশ প্রক্রিয়াজাত করে বিদেশের বাজারেও রপ্তানি করা হচ্ছে। দেশের অভ্যন্তরীণ বাজারে শুকিয়ে নোনা ইলিশ হিসেবেও বিক্রি হচ্ছে।

আসন্ন উৎসবের মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। গত বছর উৎসবের আগে বাংলাদেশ সরকার ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল।

সূত্র: দ্য টেলিগ্রাফ অনলাইন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১০

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১১

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১২

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৩

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৪

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৫

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৬

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১৭

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১৮

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১৯

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

২০