১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ সেপ্টেম্বর ২০২৬, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাড়িবহরকে লক্ষ্য করে লাল কার্ড প্রদর্শনের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা।

শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে ১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত লংমার্চে চট্টগ্রাম যাওয়ার পথে মিরসরাইয়ে আয়োজিত একটি পথসভায় এ ঘটনা ঘটে।

লাল কার্ড প্রদর্শনকারী যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। তিনি মিরসরাই উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির সদস্য বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আয়োজিত পথসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।

এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহর সভাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় এক যুবককে গাড়িবহরের দিকে লাল কার্ড প্রদর্শন করতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই ওই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তার এমন পদক্ষেপের প্রশংসা করছেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। আবার সমালোচনা করছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।

ঘটনার বিষয়ে জানতে চাইলে নিশান বলেন, ‘অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জনভোগান্তি ও দুর্ভোগের প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করেছি। আমার এই লাল কার্ড প্রদর্শনে কোনো একটি গোষ্ঠীর গাত্রদাহ শুরু হয়ে গেছে। খেয়াল করলে দেখবেন, আমি শুধু লাল কার্ডই প্রদর্শন করেছি। এখানে কোনো গালি দিইনি, জুতো বা ঝাড়ু দেখাইনি, এমনকি কারও মা-বাবা, ভাই-বোন নিয়েও কোনো গালমন্দ করিনি। একটু বিচার-বিশ্লেষণ করলেই বিষয়টি বোধগম্য হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০