কুষ্টিয়ায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ অগাস্ট ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Screenshot

বর্ণাঢ্য আনন্দ পদযাত্রা, আলোচনা ও বক্তব্যের মধ্য দিয়ে কুষ্টিয়ায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠ থেকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বক্তব্য অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ জিলহজ খান-এর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক বাঁধন এজাজ, বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদ, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বিপ্লব আহমেদ, সাধারণ সম্পাদক সাকিব হোসাইন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা, সংস্কৃতি পরিষদের সভাপতি এস এম ড. সবুজসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বাংলাদেশ যুব অধিকার পরিষদের ছয় বছরের আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তরুণ সমাজের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আনন্দ পদযাত্রা ও আলোচনা সভায় যুব অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০