ফোনে বললেন ‘আমার ছোয়ালডা দেখিস’, পরে মিলল ব্যবসায়ীর মরদেহ - সমকন্ঠ
বুধবার , ২৬ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
২৫ অগাস্ট ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফোনে বললেন ‘আমার ছোয়ালডা দেখিস’, পরে মিলল ব্যবসায়ীর মরদেহ

কুষ্টিয়ার কুমারখালীতে হারুন অর রশিদ খালেক (৩৮) নামের এক ব্যবসায়ী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে, সোমবার (২৪ আগস্ট) দিনগত রাতে উপজেলার পান্টি ইউনিয়নের বিরিকয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খালেক বিরিকয়া গ্রামের সদর উদ্দিনের ছেলে।

ওই ব্যবসায়ীর স্বজনরা জানান, খালেক একজন বড় ব্যবসায়ী ছিলেন। ধান, পাট, পেঁয়াজসহ বিভিন্ন ফসলাদির ব্যবসা করতেন তিনি। গেল কয়েক বছর ব্যবসায় লোকসান গুণছিলেন। চলতি বছর প্রায় ৫০ লাখ টাকার পেঁয়াজ পঁচে গেছে। সবমিলিয়ে ব্যাংক, এনজিও ও স্বজনদের কাছে কয়েক কোটি টাকা ঋণী ছিলেন। সেই ঋণের চাপ সইতে না পেরে সোমবার রাত একটার দিকে ছোট ভাই আব্দুল মালেককে মুঠোফোনে জানায়, ‘আমার ছোয়ালডা থাকলো তুই দেখিস’। এ কতা শুনে মালেক জিজ্ঞেস করে তুই কোনে? উত্তরে খালেক বলেছিল, ‘ওমক (শফিউল্লাহর আম বাগান) জায়গা সকালে পাবিনি’। এ কথা শুনেই মালেক, তার বাবা ও ভাবি দ্রুত শফিউল্লাহর বাগানে গিয়ে দেখেন, একটি আমগাছের ডালে রশিতে ঝুলছে খালেক।

ঋণের কথা স্বীকার করে খালেকের বাবা সদর উদ্দিন বলেন, কয়েক বছর ব্যবসা ভালো যাচ্ছে না। রাতে ছোট ছেলের কাছে ফোন করে। পরে এ কথা শুনেই দ্রুত গিয়ে দেখি আমগাছে ঝুলছে। তার বাবা বলেন, ঋণের চাপ সইতে না পেরে খালেক আত্মহত্যা করেছে।

খালেকের স্ত্রী মালা খাতুন বলেন, এ বছর প্রায় ৫০ লাখ টাকার পেঁয়াজ পচে গেছে। এ নিয়ে সব সময় দুশ্চিন্তা করত সে। সংসারে কোনো ঝামেলা ছিল না। তবে অনেক টাকা দেনা ছিল। হয়তো সেজন্যই এমন কাজ করেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণে চাপে আত্মহত্যা করেছেন খালেক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ

ফোনে বললেন ‘আমার ছোয়ালডা দেখিস’, পরে মিলল ব্যবসায়ীর মরদেহ

ইরানের সঙ্গে ব্যবসা করলে ডলার ব্যবস্থা থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র

লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা

দেশের বাজারে স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

ইরান যুদ্ধে সেনাসদস্যদের দুর্ভোগ, শুনানির দাবি মার্কিন সিনেটরদের

আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান- নেতানিয়াহু

‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’, ভারতীয় আদালতের রায়

কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

১০

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন- ইসলামী আন্দোলন

১১

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো- সেফেরিন

১২

ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ তেহরানের

১৩

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

১৪

ট্রাম্পের অর্থনৈতিক অবরোধে যোগ দিলে প্রতিবেশীদের ‘শত্রু’ ভাববে ইরান, ইউরোপে হামলার ভাবনা

১৫

বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

১৭

৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা

১৮

ভারতে এবার দাবি নিয়ে রাস্তায় জেনারেশন আলফার শিক্ষার্থীরা

১৯

কফিন বন্দি স্ত্রী-সন্তানসহ নিজ বাড়িতে ফিরলেন সাংবাদিক দেবাশীষ

২০