কলকাতায় অগ্নিকান্ডে নিহত কুষ্টিয়ার ৪ জনের মরদেহ দেশে ফিরছে আজ - সমকন্ঠ
বুধবার , ২৬ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
২২ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলকাতায় অগ্নিকান্ডে নিহত কুষ্টিয়ার ৪ জনের মরদেহ দেশে ফিরছে আজ

ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে আগুনের ঘটনায় কুষ্টিয়ার নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ তার পরিবারের ৪ জনের মরদেহ আজ শনিবার কুষ্টিয়া পৌঁছাবে। মামলার তদন্ত ও থানা পরিবর্তনের কারণে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে জটিলতা তৈরি হওয়ায় শুক্রবার মরদেহগুলো দেশে আনা সম্ভব হয়নি।

নিহতের পরিবার সুত্রে জানাযায়, শুক্রবার রাতে সকল প্রক্রিয়া স্বপন্ন করা হয়েছে। আজ শনিবার বেলা ১০ টার পরে দেবাশীষের কলকাতায় থাকা স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এরপর কলকাতা থেকে লাশবাহী গাড়ী রওনা হয়ে দুপুরে বেনাপোল বর্ডারে পৌছাবে। বেনাপোল বর্ডারের প্রক্রিয়া শেষ করে সন্ধার আগে দেবাশীষের কুষ্টিয়ার আড়–য়াপাড়ার বাসায় লাশবাহী গাড়ী পৌছাবে।

এদিকে আজ শনিবার সকালে কুষ্টিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরদেহ রিসিপ করতে বেনাপোল বর্ডারের উদ্দ্যেশে রওনা দিয়েছে।

এর আগে বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর মরদেহগুলো সেখানেই রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মরদেহ বহনের জন্য কফিন নেওয়া হয়েছে। ।

কলকাতা ডেপুটি হাইকমিশন সূত্রে আরও জানা গেছে, সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, শিশু সন্তান স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেনের মরদেহ এবং সাভারের আমিনবাজারের আহমেদ বাবুর মরদেহ যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করবে।

সাংবাদিক দেবাশিষ দত্ত মুসলিম পরিবারে বিয়ে করেন। সেই কারনে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী পরিবারের চার সদস্যের শেষকৃত্য পালিত হবে আলাদা দুটি ধর্মীয় রীতিতে দেবাশীষ দত্ত ও তাঁর শিশুপুত্রের সৎকার এবং তাঁর স্ত্রী ও শ্বশুরের দাফন সম্পন্ন করা হবে। গত ৪দিন ধরে মরদেহ ফিরে পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছে দেবাশীষের ৬ বছরের শিশুকন্যা মহিমা দত্তসহ নিহতের পরিবার ও স্বজনরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা সিমমিন (২৫),ছেলে স্বর্ণ শীষ দত্ত (৩) ও শ্বশুর আকরাম আলী (৬৪) নিহত হয়।

সাংবাদিক দেবাশিষ দত্তের মর্মান্তিক মৃত্যুর খবরে তার পরিবারসহ জেলার সাংবাদিক অঙ্গনে শোকের মাতম চলছে। মৃত্যুর খবরে দেবাশীষের কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়ার বাসায় ছুটেজান সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা শোকাহত পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি সাংবাদিক দেবাশীষের পরিবারের পাশে থাকার অঙ্গিকার করেন।

অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন।

১৯ আগষ্ট তার দেশে ফেরার কথা ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ

ফোনে বললেন ‘আমার ছোয়ালডা দেখিস’, পরে মিলল ব্যবসায়ীর মরদেহ

ইরানের সঙ্গে ব্যবসা করলে ডলার ব্যবস্থা থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র

লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা

দেশের বাজারে স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

ইরান যুদ্ধে সেনাসদস্যদের দুর্ভোগ, শুনানির দাবি মার্কিন সিনেটরদের

আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান- নেতানিয়াহু

‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’, ভারতীয় আদালতের রায়

কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

১০

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন- ইসলামী আন্দোলন

১১

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো- সেফেরিন

১২

ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ তেহরানের

১৩

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

১৪

ট্রাম্পের অর্থনৈতিক অবরোধে যোগ দিলে প্রতিবেশীদের ‘শত্রু’ ভাববে ইরান, ইউরোপে হামলার ভাবনা

১৫

বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

১৭

৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা

১৮

ভারতে এবার দাবি নিয়ে রাস্তায় জেনারেশন আলফার শিক্ষার্থীরা

১৯

কফিন বন্দি স্ত্রী-সন্তানসহ নিজ বাড়িতে ফিরলেন সাংবাদিক দেবাশীষ

২০