প্রিয় বাবাকে চিরবিদায় জানালেন মেসি - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১০ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রিয় বাবাকে চিরবিদায় জানালেন মেসি

বাবার হাত ধরেই ফুটবল জগতের চূড়ায় উঠেছিলেন লিওনেল মেসি। জীবনের প্রতিটি পদক্ষেপে প্রিয় বাবাকে পাশে পেয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। সেই বাবাকে চিরবিদায় জানালেন লিওনেল মেসি।

বাবার মৃত্যুর খবর পেয়েই শনিবার (৮ আগস্ট) গভীর রাতে মায়ামি থেকে ব্যক্তিগত বিমানে স্ত্রী অ্যান্তেনেল্লা রোকুচ্ছো ও সন্তানদের নিয়ে নিজ দেশ আর্জেন্টিনায় পৌঁছান আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
রোববার (১০ আগস্ট) গভীর শোক আর শ্রদ্ধায় রোজারিওর কাছে পেরেজ শহরের একটি কবরস্থানে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। লিওনেল মেসির এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন আর্জেন্টিনা দলের কয়েকজন সতীর্থও।

কবরস্থানের গেটে ভক্তদের হাতে লেখা বার্তা ঝুলছিল—‘শক্ত হও লিও, আমরা তোমার সঙ্গে আছি’। পাশে শোভা পাচ্ছিল অজস্র ফুলের তোড়া।

পারিবারিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন হোর্হে মেসি। গত জুন মাসের বিশ্বকাপে তার অনুপস্থিতি নিয়ে অনেকেই গুঞ্জন শুরু করেছিলেন। সে সময় পরিবার থেকে গণমাধ্যমের কাছে একটু সহানুভূতি ও নীরবতা প্রার্থনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০