রোনালদোর কাছে ক্ষমা না চাইলে পর্তুগাল কোচকে বরখাস্তের দাবি ফার্ডিনান্ডের - সমকন্ঠ
বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৬ অক্টোবর ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোনালদোর কাছে ক্ষমা না চাইলে পর্তুগাল কোচকে বরখাস্তের দাবি ফার্ডিনান্ডের

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগালের কোচ জর্জ জেসুসের বিরোধের ঘটনায় মুখ খুলেছেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। তার মতে, রোনালদোর সঙ্গে হওয়া আচরণের জন্য জেসুসকে ক্ষমা চাইতে হবে। তা না হলে তাকে বরখাস্ত করা উচিত।

ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সতীর্থ ছিলেন ফার্ডিনান্ড। ওল্ড ট্রাফোর্ডে একসঙ্গে দীর্ঘ সময় কাটানো এবং একাধিক শিরোপা জয়ের স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, কোচের সঙ্গে বিরোধের জেরে পর্তুগালের অনুশীলন ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় রোনালদোর প্রতি অসম্মানজনক আচরণ করা হয়েছে।

কোচের সঙ্গে বিরোধের জেরে পর্তুগালের অনুশীলন ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় রোনালদোর পাশেও দাঁড়িয়েছেন ফার্ডিনান্ড।

নিজের অনুষ্ঠান ‘রিও প্রেজেন্টস’-এ বিষয়টি নিয়ে কথা বলেছেন ফার্ডিনান্ড। তার মতে, জর্জ জেসুস পরিস্থিতি সামলাতে ভুল করেছেন। রোনালদোর মতো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণের কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না ফার্ডিনান্ড।

তার কথা, ‘জর্জ জেসুসকে ক্ষমা চাইতে হবে। তা না হলে তাকে বরখাস্ত করা উচিত। তাকে প্রকাশ্যে এসে বলতে হবে, “ঠিক আছে, আমি এই পরিস্থিতি ভুলভাবে বিচার করেছি।” এরপর তার রোনালদোর সঙ্গে কথা বলতে হবে এবং তিনি কী চান, তা স্পষ্ট করে জানাতে হবে।’

জর্জ জেসুসের সমালোচনা করে ফার্ডিনান্ড আরও বলেন, ‘জর্জ জেসুস রোনালদোর বিষয়টি ভালোভাবে সামলাতে পারেননি। তিনি যেভাবে রোনালদোর সঙ্গে আচরণ করেছেন, সেটার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না। এই কোচ নিজেকে অ্যালেক্স ফার্গুসন কিংবা পেপ গার্দিওলা মনে করেন।’

ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো অবশ্য এ বিরোধ নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি। তবে পরে এ ঘটনার প্রকৃত সত্য জানাবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ফলে পর্তুগাল দলের অন্দরমহলে ঠিক কী ঘটেছিল, তা জানতে অপেক্ষা করতে হচ্ছে রোনালদোর বক্তব্যের জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেপ্তার ৩৪৪

১

ড. ইউনূসকে হেনস্তা : ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অনুরোধ

২

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে

৩

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি ব্যবস্থা নেবে সরকার

৪

নির্ধারিত সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক

৫

পতাকা হাতে তালাবদ্ধ যন্তর মন্তরে ঢুকে পড়লো ককোরোচ জনতা পার্টি

৬

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২ হাজার ভরি স্বর্ণ-রুপা, ১৭ দেশের মুদ্রা

৭

চকবাজারে আগুন : ধোঁয়া সরাতে ‘স্মোক ইজেক্টর’ নিয়ে ফায়ার সার্ভিস

৮

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ

৯

রিয়াদে আহত ১ বাংলা‌দে‌শির অবস্থা আশঙ্কাজনক, ৪ জন শঙ্কামুক্ত

১০

উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, নেতানিয়াহুর সফর বাতিল

১১

ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দিন হামলা বন্ধ রাখতে রাজি রাশিয়া

১২

৪ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

১৩

কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয়কে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৪

দেশে পর্যাপ্ত বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম: সংসদীয় কমিটি

১৫

খোলা হলো কুষ্টিয়ায় লালন সাঁইজির মাজারের দানবাক্স

১৬

নোবেল শান্তি পুরস্কার অর্জনে নাভি পিল্লাইকে অভিনন্দন জানালো ফিলিস্তিন

১৭

মুকেশ আম্বানিই ভারতের আসল প্রধানমন্ত্রী: ইলন মাস্ক

১৮

বসনিয়ায় অবৈধ অভিবাসনে শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ

১৯

আর্জেন্টিনা দলে নতুন লিওনেল

২০