কুষ্টিয়ার খোকসা রেন্ট-এ কার চালক-মালিক সমিতির সাধারণ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত খোকসা বাসস্ট্যান্ড এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৯৪টি ভোটের মধ্যে ৮৬টি ভোট পড়েছে। নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
সভাপতি পদে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. লিটন মল্লিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পারভেজ হোসেন (টুটুল) পেয়েছেন ২৫ ভোট।
সহ-সভাপতি পদে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সোহেল রানা। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রবি শেখ পেয়েছেন ৩৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সেলিম রেজা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান (দুলাল) পেয়েছেন ৩৮ ভোট।
অর্থ বিষয়ক সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাজ্জাদুর রহমান মামুন। তার প্রতিদ্বন্দ্বী হেলাল উদ্দিন পেয়েছেন ২৯ ভোট।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাইন সেক্রেটারি হেলাল উদ্দিন এবং দপ্তর সম্পাদক রাজীব শেখ। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর খোকসা রেন্ট-এ কার চালক-মালিক সমিতির দায়িত্ব পালন করবে।
নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি ও বাস্তবায়নে ‘সভ্য সমাজ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখেন মো. নয়ন বিশ্বাস, সাজ্জাদ হোসেন সাকিব, সাইফুল ইসলাম রিপন ও অমিত হাসান রনি।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠার পর এই প্রথম ভোটের মাধ্যমে খোকসা রেন্ট-এ কার চালক-মালিক সমিতির কমিটি নির্বাচিত হলো। সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সমিতির সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
মন্তব্য করুন