স্বৈরাচার কোনোদিন ফিরে আসেনি, হাসিনাও আসবে না- আমির হামজা - সমকন্ঠ
বুধবার , ৫ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
৫ অগাস্ট ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বৈরাচার কোনোদিন ফিরে আসেনি, হাসিনাও আসবে না- আমির হামজা

স্বৈরাচারী শাসকদের কেউ কোনোদিন নিজেদের জায়গায় ফিরতে পারেনি, তাই শেখ হাসিনাও আর ফিরবেন না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বুধবার (৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এই সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে আমির হামজা বলেন, একটি গোষ্ঠী ১১ দলীয় জোট ভাঙার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশের সাম্প্রতিক কিছু অপ্রীতিকর ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বিশ্বের কোটি মানুষের শ্রদ্ধার আলেম। তার ছবির ওপর যারা জুতা নিক্ষেপ করেছে, তারা দেশ ও ইসলামের শত্রু। ছাত্রদল বা যুবদলের পরিচয় দিলেও এদের মধ্যে কোনো ষড়যন্ত্রকারী মহল প্রবেশ করেছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। বর্তমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এসব ‘গুন্ডাবাহিনী’ সামলাতে না পারলে তাদের অপকর্মই সরকারের বিদায়ের কারণ হয়ে দাঁড়াতে পারে।

জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও কুষ্টিয়ার প্রশাসনিক পরিস্থিতি নিয়ে মুফতি আমির হামজা ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, কুষ্টিয়ার উন্নয়ন ও জুলাই যোদ্ধাদের সহায়তায় মন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগ করা হলেও স্থানীয় পর্যায়ে বাধা দেওয়া হচ্ছে। তার দাবি, একটি পক্ষ চাঁদাবাজি ও দখলবাজিতে মত্ত থেকে কুষ্টিয়ার ডিসি, টিএনও এবং হাসপাতালের ডিডিকে বদলি করিয়েছে। ফলে কাদের নিয়ে কাজ করবেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এমনকি রাষ্ট্র থেকে আসা সুযোগ-সুবিধা ও সম্মাননা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তারা বাধার সম্মুখীন হচ্ছেন।
বর্তমান সরকারকে দেশ পরিচালনার ক্ষেত্রে পরামর্শ দিয়ে আমির হামজা বলেন, ‘আপনাদের ভালোর জন্যই বলছি, দেশটা ভালোভাবে চালান। আপনারা পাঁচ বছর চালান আমাদের সমস্যা নেই, তবে জনআকাঙ্ক্ষা বুঝতে হবে।’ তিনি হুশিয়ারি দিয়ে বলেন, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা রাজপথে নামলে সরকারের টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তিনি সরকারকে জুলাই সনদ মেনে নিয়ে ষড়যন্ত্র এড়িয়ে দেশ গঠনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক এবং এনসিপির জেলা সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি। সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ জেলায় বন্যার শঙ্কা, বাড়তে পারে নদ-নদীর পানি

স্বৈরাচার কোনোদিন ফিরে আসেনি, হাসিনাও আসবে না- আমির হামজা

তরুণীকে ধর্ষণকাণ্ডে লাহোরের গাজিয়াবাদ থানার সব পুলিশ কর্মকর্তা বরখাস্ত

২০ মিনিটে ভয়াবহ ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে- সারজিস আলম

বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার

১০

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

১১

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

১২

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, এপিবিএন-বিজিবি-আরআরএফ মোতায়েন

১৩

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

১৪

সাংবাদিক মোশারফের মা আর নেই

১৫

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের- জাহেদ উর রহমান

১৬

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‍্যাব

১৮

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

১৯

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০