সিসিটিভি বন্ধ করে বিদ্যালয়ের রড চুরি, অভিযোগের তীর প্রধান শিক্ষক - নৈশ্যপ্রহরীর দিকে - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ জুলাই ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিসিটিভি বন্ধ করে বিদ্যালয়ের রড চুরি, অভিযোগের তীর প্রধান শিক্ষক – নৈশ্যপ্রহরীর দিকে

Screenshot

কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের আলাউদ্দিন আহমেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রায় ১০ মণ পুরাতন রড এবং একটি লোহার দরজা চুরির ঘটনা ঘটেছে। যার বাজার মূল্য প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা। গত মঙ্গলবার রাতে এমন চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পর্যন্ত থানায় বা শিক্ষা কার্যালয়ে জানায়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গত মঙ্গলবার রাত ৮টার দিকে প্রায় আধাঘণ্টা বিদ্যালয়ে সিসিটিভি বন্ধ করে প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান এবং নৈশ্যপ্রহরীর সিদ্দিকুর রহমান বিদ্যালয়ের পুরাতন রড ও একটি লোহার দরজা একটি ভ্যানে করে নিয়ে যান। এনিয়ে সহকারী শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার ( ২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিন দেখা যায়, কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিন নগর এলাকায় আলাউদ্দিন আহমেদ বালিকা বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়টি সিসিটিভির আওতাভুক্ত। বহুতল বিশিষ্ট বিদ্যালয়ের একাডেমিক ভবনের পূর্বদিকে রয়েছে মেঝো পাকা টিনশেডের গুদাম ঘর। সেখানে পরে আছে কিছু ভাঙা বেঞ্চ ও পুরাতন রড। ঘরটির দরজার কাছে থাকা বেশকিছু পুরাতন রড ও লোহার দরজাটি নেই।

এ সময় স্থানীয় বাসিন্দা মো. হাবিব বলেন, ‘ গত মঙ্গলবার রাত ৮টার কাজ শেষে বাড়ি ফিরে দেখি বিদ্যালয়ের লাইট বন্ধ এবং সেখানে একটি ভ্যানও রয়েছে। তারপর গুদামঘরের কাছে এসে দেখি প্রধান শিক্ষক, নাইটগার্ড ও একজন ভ্যানচালক ঘর থেকে রড টানে টানে বের করে ভ্যানে সাজাচ্ছেন। ‘ তার ভাষ্য, প্রধান শিক্ষক ও নাইটগার্ড সিদ্দিক এরআগেও রড, ভাঙা বেঞ্চসহ বিভিন্ন মালামাল রাতের বেলায় নিয়ে গেছেন। বিদ্যালয়ের গুদামঘর ঘেঁষেই হাবিবের বাড়ি। তিনি ওই এলাকার মো. আব্দুল করিম মোল্লা ছেলে।

প্রত্যক্ষদর্শী বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রাহাত বলেন, ‘ আমরা নিয়মিত বিদ্যালয়ের ওয়াইফাই চালায়। মঙ্গলববার রাত ৮টার দিকে হেড স্যার বলল নেটমেট বন্ধ করে দিছি, তোমরা এখান থেকে চলে যাও। কিছুক্ষণ পর দেখি ভ্যান ভরে রডমড নিয়ে যাচ্ছে। সেসময় স্যার বলল, নেট দিচ্ছি, তোমরা চালাওগা।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন, ‘ চুরির কথা শুনে সিসিটিভি চেক করলাম। তাতে দেখা যাচ্ছে, সেদিন রাতে হেডস্যার, নাইটগার্ড ও ভ্যানসহ এক চালক বিদ্যালয়ে ঢুকল। এরপর হঠাৎ সিসিটিভি বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট পর দেখা যাচ্ছে ভ্যানে করে রড – দরজা নিয়ে যাচ্ছে চালক। তবে ভ্যান চালককে চেনা যাচ্ছেনা।’

সিসিটিভি ফ্রুটেজ দেখতে চাইলে বিদ্যালয়ের বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আমিনুর রহমান রোকন বলেন, ‘ প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া সিসিটিভি ফ্রুটেজ দেখানো যাবেনা। ‘ তার ভাষ্য, অন্তত ৪ থেকে ৫ মণ রড ও অন্যান্য মালামাল চুরি হয়েছে। রড চুরির সময় সিসিটিভি বন্ধ ছিল। চুরির আগে ও পরের ফ্রুটেজ আছে। কিছু চেনা যাচ্ছে। আবার কিছু অস্পষ্ট। তবে সেখানে হেডস্যার ও নাইটগার্ড ছিল।

তবে এবিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। তিনি সিসিটিভি ফ্রুটেজও দেখান নি। প্রতিবেদকের উপর বিরক্ত হয়ে তিনি বলেন, সিসিটিভি ব্যক্তিগত বিষয়। দেখানো যাবেনা। বিদ্যালয়ের কিছুই ঘটেনি।

পরে তিনি বলেন, ‘ প্রতিনিয়ত আমি স্কুলের খোঁজখবর নিতে রাতে আসি। বিদ্যালয়ে চুরির ঘটনা মিথ্যা। দাঁয়িত্বে অবহেলার কারণে নাইটগার্ডকে শোকজ করা হয়েছে।

সরেজমিন মনোহরপুরের গ্রামে দেখা যায়, নৈশ্যপ্রহরীর সিদ্দিকুর রহমান বাড়িতে নেই। তাঁর মুঠোফোনটিও বন্ধ রয়েছে। এ সময় তাঁর স্ত্রী নাজমা খাতুন বলেন, ‘ স্বামী একটু বাইরে আছে। চুরির সঙ্গে জড়িত কি না? তা জানিনা।’

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ‘ ওই বিদ্যালয়ের চুরির ঘটনা কেউ জানায়নি। থানায় কোনো লিখিত অভিযোগও পড়েনি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, ‘ বিদ্যালয়ের কেউ কিছুই জানায়নি। সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) নাভিদ সারওয়ার বলেন, ‘ কিছুক্ষণ আগে বিষয়টি শুনেছি। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০