মাঠের গোলপোস্টের জাল নিয়ে পালালো কেইন - সমকন্ঠ
বুধবার , ২২ জুলাই ২০২৬
সমকন্ঠ
২০ জুলাই ২০২৬, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাঠের গোলপোস্টের জাল নিয়ে পালালো কেইন

ইয়ামালের ভাইয়ের কর্মকাণ্ড ভাইরাল

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বজয়ের উল্লাসে মেতেছে স্পেন। দীর্ঘ ১৬ বছর পর স্প্যানিশদের এই বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তে, নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারি ছাপিয়ে সব আলো কেড়ে নিয়েছে এক খুদে তারকা। তিনি আর কেউ নন, স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের ৩ বছর বয়সী ছোট ভাই কেইন! বড় ভাইয়ের প্রথম বিশ্বকাপ জয়ের পর মাঠে তার মিষ্টি ও চঞ্চল কাণ্ডকারখানা এখন নেট দুনিয়ায় তুমুল ভাইরাল।

নিউজার্সিতে গতকাল আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জিতল স্পেন। চ্যাম্পিয়ন হওয়ার পর স্প্যানিশ ফুটবলাররা শুরু করেন উদযাপন। ইয়ামালের ভাইও গাভি, পাউ কুবারসি, মার্ক কুকুরেয়াদের সঙ্গে ফুটবল খেলেছে। বড় ভাইয়ের প্রথম বিশ্বকাপ জয়ের পর সেই ট্রফি হাতে নিয়ে উদযাপনও করেছে কেইন। কখনো লাফ দিয়ে ভাইয়ের কোলে উঠেছে কেইন। চ্যাম্পিয়ন হয়েছে বলে কথা। ইয়ামাল ও তার ভাইয়ের এমন বাঁধভাঙা উচ্ছ্বাস তো তাদেরই মানায়।

আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগেও ইয়ামালের ছোট ভাই কেইন ভাইরাল হয়েছিল। লস অ্যাঞ্জেলেসে ১০ জুলাই কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে স্পেনের জয়ের পর স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে (জাম্বোট্রন) নিজের মুখভঙ্গি দেখে কেইন একের পর এক মজার অভিব্যক্তি দিয়েছিল। বড় ভাই ইয়ামাল তা উপভোগ করছিলেন।

নিউজার্সিতে গতকাল আর্জেন্টিনা-স্পেন শিরোপা নির্ধারণী ফাইনালের আগে আলোচনায় ছিল ইয়ামালকে মেসির গোসল করানোর দৃশ্য। ২০০৭ সালে ইউনিসেফের এক অনুষ্ঠানে বাথটাবে বসা শিশু ইয়ামালকে গোসল করাচ্ছিলেন মেসি। ১৯ বছর আগে শিশু ইয়ামাল ও মেসি একে অপরের দিকে তাকিয়ে হাসছিলেন। শেষ পর্যন্ত ফাইনালে শেষ হাসি হাসলেন ইয়ামালই। মেসির টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতা হলো না।

আর্জেন্টিনা গতকাল ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়। পাউ কুবারসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এনসো ফের্নান্দেস। যা আপনাআপনি লাল কার্ডে পরিণত হয়। এমনকি আর্জেন্টাইন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস ম্যাচে হলুদ কার্ড দেখেছেন। হারের পর তিনি স্পেনের এরিক গার্সিয়া ও গাভির গলা চেপে ধরেন।

১-০ গোলের জয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে মঞ্চে স্পেনের ফুটবলাররা হাসিমুখে মেডেল পরছেন। ১০৬ মিনিটে জয়সূচক গোলটা করেছেন স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস।নিকো উইলিয়ামসের হেড থেকে পাস রিসিভ করে যে বুলেট গতির শট তোরেস দিয়েছেন, তা ঠেকানোর সাধ্য ছিল না এমি মার্তিনেসের। দীর্ঘ ৩৯ দিনের টুর্নামেন্ট শেষ হলো লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের ট্রফি উদযাপন দিয়ে। তবে ম্যচ শেষে নিউ জার্সিতে স্পেনের হাতে ট্রফি দেওয়ার সময় আর্জেন্টিনা উল্টোদিকে ফিরে দাঁড়ায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন- ইসি সচিব

দিল্লির বিক্ষোভে শিক্ষার্থীদের ‘রাজনৈতিক হাতিয়ার’ বানাচ্ছে বিরোধীরা- রাজনাথ সিং

নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে-কায়সার কামাল

এমপি নজরুলের বিরুদ্ধে চালকের হত্যাচেষ্টা মামলা- এক আসামি কারাগারে

লোহিত সাগরে উত্তেজনা, যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের জন্য সতর্ক নির্দেশনা

ভোটের আগে ফিলিস্তিনে হামলা বাড়িয়েছে ইসরায়েল

আজও দিল্লির যন্তর মন্তরে বাড়ছে ভিড় ,আন্দোলন ছড়িয়ে পড়ছে বিদেশেও

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? জানাল দেশটির গণমাধ্যম

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি মামদানির

১০

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সর্বোচ্চ অর্থ পাচ্ছে ম্যানচেস্টার সিটি

১১

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

১২

বাবার বেচা জমি রেজিস্ট্রিতে সন্তানদের বাঁধা

১৩

রাহুল গান্ধীকে কোথায় নিয়ে গেছে পুলিশ, জানেন না দলের নেতারা

১৪

কুমারখালীতে কাঙাল হরিনাথের জন্মজয়ন্তী কেটেছে নীরবে

১৫

কুমারখালীতে মাদ্রাসায় বলৎকারের ঘটনায় কমিটির সালিশ, হুজুর আটক

১৬

বিশ্বকাপ শেষ হতে না হতেই অন্তর্কোন্দলে জড়িয়েছে ফিফা-উয়েফা

১৭

মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

১৮

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

১৯

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

২০