গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন।

টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের ‘গোল্ডেন বল’, সেরা গোলরক্ষকের ‘গোল্ডেন গ্লাভ’ এবং সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার; সবই গেছে স্প্যানিশদের ঝুলিতে। এদিকে সর্বোচ্চ গোলদাতার ‘গোল্ডেন বুট’ জিতেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

অন্যদিকে গোল্ডেন বুট ও বলের দৌড়ে শুরু থেকে থাকলেও টুর্নামেন্টের ফাইনাল হেরে শেষ পর্যন্ত এর কোনোটিই জিততে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

তবে তার ব্যক্তিগত অর্জনের খাতা একেবারে শূন্যও নেই।

ইএসপিএন এর প্রতিবেদন অনুযায়ী, টুর্নামেন্টের দ্বিতীয় সেরা খেলোয়াড় হিসেবে ‘সিলভার বল’ পুরস্কার যাচ্ছে মেসির ভাগে।

এবারের আসরে ৮ ম্যাচে ১০ গোল করে টানা দ্বিতীয় বিশ্বকাপে গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়েছেন এমবাপ্পে।

তিনি প্রথম ফুটবলার হিসেবে পরপর দুই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়ের কীর্তি গড়েন। গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন মেসিকে, যিনি টুর্নামেন্ট শেষ করেছেন ৮ গোল নিয়ে।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক রদ্রি।

মাঝমাঠে অসাধারণ ধারাবাহিকতা ও নেতৃত্ব দিয়ে স্পেনকে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। এর আগে তিনি ২০২৩ সালে ব্যালন ডি’অর এবং ২০২৪ ইউরোতে টুর্নামেন্টসেরার পুরস্কারও জিতেছিলেন।

ফাইনালে গোল করতে না পারলেও পুরো বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন লিওনেল মেসি।

৮ ম্যাচে ৮ গোলের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তুলতে নেতৃত্ব দেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তার দুটি অ্যাসিস্টেই নাটকীয় জয় পেয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টজুড়ে তার প্রভাব, নেতৃত্ব এবং ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই তিনি জিতেছেন সিলভার বল।

এর আগে ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে গোল্ডেন বল জেতা মেসি এবার টুর্নামেন্টের দ্বিতীয় সেরা খেলোয়াড়ের পুরস্কার নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করলেন। আর তৃতীয় সেরা খেলোয়াড় হিসেবে ব্রোঞ্জ বল জিতেছেন এমবাপ্পে।

সেরা গোলরক্ষকের ‘গোল্ডেন গ্লাভ’ উঠেছে স্পেনের উনাই সিমনের হাতে। পুরো টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করেছেন তিনি। ৮ ম্যাচে ৭টি ক্লিন শিট রেখে স্পেনের রক্ষণকে অভেদ্য দুর্গে পরিণত করেন এই গোলরক্ষক।

সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের ১৯ বছর বয়সী ডিফেন্ডার পাও কুবার্সি। বার্সেলোনার এই সেন্টার-ব্যাক টুর্নামেন্টের প্রতিটি মিনিট খেলেছেন এবং স্পেনের রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন। ফাইনালে তার নেতৃত্বে আর্জেন্টিনাকে কার্যত আক্রমণে নিষ্ক্রিয় করে রাখে স্প্যানিশ ডিফেন্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০