কুষ্টিয়ায় বালুঘাটের দখল নিয়ে গভীর রাতে বিএনপি ক্যাডারদের গুলিবর্ষণ, একজনকে হাতুড়িপেটা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
৪ জুলাই ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বালুঘাটের দখল নিয়ে গভীর রাতে বিএনপি ক্যাডারদের গুলিবর্ষণ, একজনকে হাতুড়িপেটা

কুষ্টিয়ায় গড়াই নদের বালুঘাটের দখল নিয়ে এক বিএনপি কর্মীকে পিটিয়ে আহত করেছে দলের অপর গ্রুপের ক্যাডাররা। এসময় তারা শটগানের গুলি ছুঁড়ে আতঙ্ক তৈরি করে। আহত বিএনপি কর্মী আরিফুল ইসলামকে (৩২) কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত পৌনে বারোটার দিকে, উপজেলার লালন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গড়াই নদের এলঙ্গী আচার্য বালুঘাট নিয়ে বিএনপি’র দু পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামানিকের অনুসারী হিসেবে পরিচিত সুজন ও রিশানের নেতৃত্বে গভীর রাতে পাঁচ ছয়টি মোটরসাইকেলে করে ১০-১২ জন ক্যাডার বিএনপি নেতা শেখ সাদীর সমর্থক রফিকুল ইসলাম কে হাতুড়িপেটা করে। এতে তিনি মারাত্মক জখম হন। এ সময় স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা কয়েক রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা আরিফুলের গ্রামের বাড়িতেও হামলা চালায়। আরিফুলকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এ ব্যাপারে বিএনপির দুপক্ষের কোন নেতার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এদিকে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে হামলাকারীদের আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার একটি সিসিটিভি ফুটেজ তাদের হাতে এসেছে। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আহত আরিফুলের পক্ষে মামলা দেওয়া হলে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০