দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ,প্রবাসির স্ত্রী ও শিশুসহ আহত ৪ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
৪ জুলাই ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ,প্রবাসির স্ত্রী ও শিশুসহ আহত ৪

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শিশুসহ চারজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতরা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে প্রবাসী জহুরুল ইসলামের পরিবারের ওপর হামলা ও বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে একই এলাকার রবজেল ও জাহিদুলের বিরুদ্ধে। হামলায় জহুরুলের মা জানারা খাতুন (৬০), স্ত্রী জেসমিন খাতুন (৩০), মেয়ে জুবাইদা (১৩) ও জান্নাতি (৭) আহত হন।

আহত জেসমিন খাতুন বলেন, “আমার স্বামী প্রবাসে থাকেন। বাড়িতে কোনো পুরুষ সদস্য নেই। জমি নিয়ে বিরোধের জেরে রবজেল ও জাহিদুল আমাদের বাড়িতে এসে হামলা চালায়। এতে আমাদের পরিবারের চারজন আহত হয়েছেন। আমরা এ ঘটনায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেছি।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রবজেল ও জাহিদুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০