কুমারখালিতে গণঅধিকার পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত - সমকন্ঠ
বুধবার , ১৫ জুলাই ২০২৬
কুষ্টিয়া প্রতিনিধি।।
৪ জুলাই ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমারখালিতে গণঅধিকার পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালিতে গণঅধিকার পরিষদ (জিওপি) এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনতার অধিকার’ আমাদের অঙ্গীকার প্রতিপাদ্যকে সামনে রেখে গণঅধিকার পরিষদ কুমারখালি উপজেলার নবাগত কমিটির পরিচিতি সভা ও পৌর কমিটি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (০৩ জুলাই) বিকেল ৪টার দিকে কুমারখালি উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত, কাঙ্গাল হরিনাথ মজুমদার অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সংসদ যুব অধিকার পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস। প্রধান আলোচক ছিলেন, কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন, জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, কুমারখালি উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু। এতে সভাপতিত্ব করেন কুমারখালি উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হারুনুর রশিদ হারুন ও সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সোলায়মান মন্ডল। এছাড়া জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জিলহজ্ খান, শ্রমিক অধিকার পরিষদ সভাপতি মিলন মালিথা, গণসংস্কৃতি পরিষদের সভাপতি ডা: এস এম সবুজ, ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিপ্লব হোসাইন, খোকসা গণঅধিকার পরিষদের আহবায়ক আফজাল হোসেন ও সদস্য সচিব তরিকুল ইসলাম, কুমারখালি পৌর গণঅধিকারের আহবায়ক নাসিরুল ইসলাম নাসির ও সদস্য সচিব মিলন, কুমারখালি থানা কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলামসহ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত, অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও নবগঠিত কমিটিকে স্বাগত জানানো হয়। পরে সভায় নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দের পরিচয় তুলে ধরা হয় এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। একই সঙ্গে কুমারখালি পৌর কমিটি দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় প্রধান আলোচক আব্দুল খালেক বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসম্পৃক্ত রাজনৈতিক কার্যক্রমকে আরও বেগবান করতে সংগঠনের প্রতিটি পর্যায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দলের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি, রাজনীতি হবে জনগণের কল্যাণে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায়। সেই লক্ষ্য বাস্তবায়নে গণঅধিকার পরিষদের প্রতিটি নেতাকর্মীকে সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করতে হবে।

এছাড়া প্রধান অতিথি শাকিল আহমেদ তিয়াস বলেন, “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার”এই প্রতিপাদ্যকে ধারণ করে আমরা আজ একত্রিত হয়েছি। নবাগত কমিটির পরিচিতি সভা শুধু পরিচয়ের আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের দায়িত্ব, ঐক্য এবং জনগণের প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি আরো বলেন, তৃণমূলের মানুষের অধিকার আদায়, তাদের সমস্যার কথা তুলে ধরা এবং জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমাদেরকে মানুষের আস্থা অর্জন করতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থকে প্রাধান্য দিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে টানা সাত ঘণ্টার বিমান হামলা সমাপ্ত- সেন্টকম

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান সংশ্লিষ্ট লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ ১৩০ মিলিয়ন ডলার

জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া-শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সংসদে আলোচনা

১০ বোর্ডে ৫ বিষয়ের এইচএসসি পরীক্ষা আজ, দুপুরে লংমার্চ

আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে- আইআরজিসি

৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ

১০

ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১১

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আমরণ অনশন

১২

ইউক্রেনকে ৫০ হাজার ড্রোন দিচ্ছে জার্মানি

১৩

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী- জামায়াত আমির

১৪

হরমুজের পর এবার লোহিত সাগরের ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের ইঙ্গিত ইরানের

১৫

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মারধর ও বাইকে আগুন

১৬

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

১৭

পুলিশের লাঠিপেটার পর ফের সংসদ এলাকায় শিক্ষার্থীদের অবরোধ, বাস ভাঙচুর

১৮

সংসদ ভবনে ঢোকার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাল পুলিশ

১৯

শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট

২০