প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
২১ জুন ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

কুষ্টিয়ায় কৃষি ও পল্লী ঋণ নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আওতায় প্রকৃত ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন কৃষক ও বর্গাচাষিদের মাঝে এ ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর যুগ্ম পরিচালক মো. ফজলুল করিম। রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর সহকারী পরিচালক মো. শাহিন হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. ইফতেখার আহমেদ, রাজশাহী শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মোহা. আব্দুল কাদের এবং কুষ্টিয়া পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. এনামুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের পোড়াদহ শাখার ব্যবস্থাপক লিয়াকত আলী।

বক্তারা বলেন, কৃষি খাতের উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রকৃত কৃষকদের সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০