নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ঘাটির সন্ধানের দাবি করে কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীর বাড়িতে চিরুনী অভিযান করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ১০ টা থেকে প্রায় রাত সাড়ে ১২ টা পর্যন্ত প্রায় দুইঘন্টা একটানা মেয়র আনোয়ার আলীর বাড়ি ঘিড়ে রাখে কুষ্টিয়া মডেল থানা পুলি,র্যাব,ডিবির এই যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু তার নিজ বাড়িতে আওয়ামীলীগের ঘাটি বানিয়েছে এবং তার বাড়িতে বহিরাগত নিষিদ্ধ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছে দ্মন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযান শেষে ওই বাড়ি থেকে কাউকেই আটক করেনি পুলিশ।
একাধিক সুত্রে জানা যায়, শুক্রবার বিকালের দিকে কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা যুবলীগের যুগ্ন-সাধারণ মোঃ রাসেল হোসেন কুষ্টিয়া -ঢাকা মহাসড়কে একটি মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেন। কুষ্টিয়া জেলা যুবলীগের বর্তমান কমিটি সাবেক মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনুর অনুগত বলে তার বাড়িতে এই অভিযান পরিচালনা করেছে আইনশৃংখলা বাহিনী।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন মাতুব্বার উপস্থিত সাংবাদিকদের জানান,
আমরা এখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা আছেন সেই ভিত্তিতে তল্লাশি চালিয়েছি। আমরা এখানে কাউকেই পাইনি।
মন্তব্য করুন