কুষ্টিয়ায় আ'লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
মোঃ রবিউল ইসলাম, কুষ্টিয়া :
১৩ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

কুষ্টিয়া মিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসলাম আরেফিনের নেতৃত্বে আওয়ামীলীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি ও শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মশাল মিছিলের দুইটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাত ১২ টার সময় সাবেক ছাত্রলীগ নেতা আসলাম আরেফিন তার নিজস্ব ফেসবুক আইডিতে ১ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিওটি পোস্ট করেন। তবে ওই বিক্ষোভ মশাল মিছিলটি কুষ্টিয়ার কোথায় করা হয়েছে তা জানা যায়নি।

এর আগে গত (০৯ জুন) একই দাবিতে ৪৯ সেকেন্ডের মশাল মিছিল করা একটি ভিডিও সাবেক ছাত্রলীগ নেতা আসলাম আরেফিন তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করেছিলেন।

দুইটি ভিডিওতে দেখা যায়, প্রায় ২০ থেকে ২৫ জন যুবক একটি ব্যানার নিয়ে হাতে মশাল নিয়ে মিছিল করছেন। তাদের প্রত্যেকের মুখে ছিলো মাস্ক ও মাথায় ছিলো ক্যাপ। যার কারনে কে বা কারা এই মিছিলটি করছে কাউকে না চেনা যায়৷ কিন্তু ব্যানারে উল্লেখ ছিলো আওয়ামীলীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি ও শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল,আয়োজনে আসলাম আরেফিন সাবেক সভাপতি মিরপুর উপজেলা ছাত্রলীগ।

বিষয়টি নিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো. শহিদুল ইসলামের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি জানান, দুইটির মিছিলের একটিও মিরপুর থানা এলাকার মধ্যে করা হয়নি। ছাত্রলীগের যেই নেতার নেতৃত্বে ওই মিছিলের ভিডিও ফেসবুকে দেখা যাচ্ছে তার বাড়ি মিরপুর এলাকায়। মিরপুর থানা এলাকার মধ্যে এমন কোন ঘটনা ঘটেনি। আমরা চারিদিকে নজরদারি অব্যাহত রেখেছি। এমন কোন ঘটনা মিরপুর থানা এলাকার মধ্যে ঘটলে প্রপ্যোজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০