প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
১১ জুন ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

Screenshot

ব্র্যাক মাইক্রোফাইনান্স (দাবি) এর উদ্যোগে প্রান্তিক সদস্যের মাঝে হাস-মুরগি পালন বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে কুষ্টিয়া -২ অঞ্চলের প্রাগপুর এরিয়া অফিসে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। এতে প্রাগপুর এরিয়া অফিসের আওতাধীন বিভিন্ন গ্রামের ১৬ জন নারী এ প্রশিক্ষনে অংশগ্রহন করেন।

এ প্রশিক্ষন কর্মশালায় ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলাকা ব্যবস্থাপক (দাবি) অশ্বিনী কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা হিসাব ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায়, শাখা ব্যবস্থাপক মো: মতিউর রহমান, সহকারী শাখা ব্যবস্থাপক মিরা খাতুন।
প্রশিক্ষণ শেষে ৮ জন নারীকে ১৬০ টি হাঁসের বাচ্চা এবং ৮ জন নারীকে ১৬০ টি মুরগির বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা হাস ও মুরগি পালন করে বাড়তি আয়, পুষ্টি নিরাপত্তা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। গ্রামীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আর্থিক স্বাবলম্বীতা অর্জনে ব্র্যাকের এমন কার্যক্রম সত্যিই প্রশংসনীয় বলে মনে করেন উপস্থিত কর্মকর্তাবৃন্দ।

এ ছাড়া উক্ত অনুষ্ঠানে ব্র্যাকের বিভিন্ন প্রোগ্রামের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০