আমির হামজার পরিবারের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমির হামজার পরিবারের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

Screenshot

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলা জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের সাদ্দাম বাজার মোড় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে শুরু সংক্ষিপ্ত সমাবেশ।

এসময় বক্তারা বলেন,রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এঘটনার সুষ্ঠু তদন্ত করে অতিদ্রুত দোষীদের আইনের আওতায় আনার পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামায়াত নেতৃবৃন্দ।

এসময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন সহ কয়েক শতাধিক জামায়াত নেতাকর্মীরা এতে অংশ নেন।

উল্লেখ্য-এরআগে গেল ১ জুন কুষ্টিয়া থেকে প্রাইভেটকারে চুয়াডাঙ্গা জেলার জীবননগরে তার শ্বশুরবাড়ি যাওয়ার পথে অতর্কিত হামলার শিকার হয়ে আহত হন মুফতি আমির হামজার পরিবার তার শ্যালক আবু বক্কর ও গাড়ি চালক সাদ্দাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০