ভিজিএফের চাল ভাগবাটোয়ারা, দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদে হামলার ফু‌টেজ ভাইরাল - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২০ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিজিএফের চাল ভাগবাটোয়ারা, দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদে হামলার ফু‌টেজ ভাইরাল

চাহিদামতো সামাজিক নিরাপত্তা কর্মসূচির (ভিজিএফ) চালের কার্ড না পেয়ে কু‌ষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন প‌রিষ‌দে (ইউপি) দেশীয় অস্ত্র নিয়ে হামলা চা‌লি‌য়ে‌ছে স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা।

গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনার সময় ইউপি চেয়ারম্যানের সঙ্গে হাতাহা‌তি ও রামদা হা‌তে ইউনিয়ন পরিষদের সচিবের দি‌কে তেড়ে যাওয়ার সি‌সি‌টি‌ভি ফু‌টেজ সামা‌জিক যোগাযোগ মাধ‌্যমে ছড়িয়ে প‌ড়ে‌ছে।

এ ঘটনায় ইউপি চেয়ারম‌্যা‌ন নুরুল ইসলা‌মের দা‌বি, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএন‌পির সভাপতি আনিস মন্ডল, প্রচার সম্পাদক কনিজ ও ইউনিয়ন যুবদ‌লের সদস‌্য সচিব নজরুল ইসলাম এই হামলার নেতৃ‌ত্বে ছি‌লেন। তিনি বলেন, মুলত ভিজিএফ চালের কার্ডের এক‌টি অংশ জামায়াত নেতাদেরকে দিতে বলায় এই ঘটনা ঘটে‌ছে।

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেশ ক‌য়েক‌দিন ধরেই ফুলবা‌ড়িয়া ইউনিয়‌নে কোরবা‌নির ঈদকে সাম‌নে রেখে ভিজিএফের চাল বিতরণের কার্ড ভাগবাটোয়ারা নিয়ে ¯’ানীয় বিএন‌পি ও জামায়াত নেতা‌দের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। কয়েক দফায় ব‌সেও সুরহা না হলে গত মঙ্গলবার ইউনিয়ন পরিষদের ভেতরে উত্তেজনা সৃষ্টি হয়। চেয়ারম্যানের স‌ঙ্গে হাতাহা‌তির পর স্থানীয় বিএনপির নেতারা দেশীয় অস্ত্র নিয়ে পরিষদ কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় পরিষদের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনাও ঘটে।

ফেসবু‌কে ছ‌ড়ি‌য়ে পড়া সি‌সি‌টি‌ভি ফু‌টে‌জে দেখা যায়, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি আনিস মন্ডল, প্রচার সম্পাদক কনিজসহ বেশ কয়েকজন রামদা হা‌তে নিয়ে ইউনিয়ন প‌রিষ‌দের সচিব মোস্তফা হালিম সিদ্দিকী দি‌কে তেড়ে যায়। তা‌কে মারধর করে।

এর আগের এক‌টি ভি‌ডি‌ও‌তে দেখা যায়, বৈঠক চলাকালীন কয়েকজন চেয়ার থে‌কে উঠে গিয়ে চেয়ারম্যান‌কে মারতে তেড়ে যায়। এ সময় হাতাহাতির ঘটনা ঘ‌টে। সেখানে ইউনিয়ন যুবদলের সদস্য স‌চিব নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফুলবা‌ড়িয়া ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান (ইউপি) নুরুল ইসলা‌ম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, ঈদ উপল‌ক্ষ্যে ইউনিয়ন পরিষদে ৬’শ ভিজিএফ চ‌লের কার্ড পে‌য়ে‌ছি। ¯’ানীয় বিএন‌পি নেতারা চান তাঁরাই সব কার্ড ভাগবাটোয়ারা করে নিবেন। যেহেতু স্থানীয় সংসদ সদস্য জামায়াত নেতা। এছাড়া এম‌পির প্রতি‌নি‌ধি রয়েছেন। তাই তা‌দের‌কে একশ কার্ড দি‌তে বলে‌ছিলাম। গতকাল মঙ্গলবার দুপু‌রে বিএন‌পির স্থানীয় নেতা‌দের সাথে এ বিষ‌য়ে কথা বলার সময় তারা আমার দি‌কে তেড়ে আসেন। প‌রে আমি ইউনিয়ন পরিষদ থেকে চ‌লে যাওয়ার পর বিএনপি নেতা আনিস মন্ডল, কনিজ, যুবদল নেতা নজরুল ইসলামসহ ১০ থে‌কে ১৫ জন দেশীয় অস্ত্র নি‌য়ে এক‌টি প্রাইভেটকার ও মটরসাইকে‌লে এসে পরিষ‌দে হামলা চালায়। চেয়ার-টে‌বিল ভাঙচুর করে। এ সময় রামদা নি‌য়ে তারা স‌চি‌বের দিকেও তে‌ড়ে যায়। তাকে মারধর ক‌রে।

ইউনিয়ন প‌রিষ‌দের স‌চিব মোস্তফা হা‌লিম সি‌দ্দিকী বলেন, ভিজিএফের কার্ড এসে‌ছে ৬১৬টি। এর মধ্যে বিএন‌পি দাবি করে সা‌ড়ে ৪’শ। তা‌দের‌কে দেড়শ কার্ড নি‌তে বলা হয়ে‌ছিল। কিš‘ বিএন‌পি নেতারা জামায়াতকে কোন কার্ড দি‌তে দি‌বেন না। আমা‌র গলায় অস্ত্র ঠে‌কি‌য়ে রে‌খে‌ছিল। বিষয়‌টি আমি আমার উর্ধ্বতন কর্মকর্তা‌দের জানি‌য়ে‌ছি। তারা পরবর্তী নির্দেশনা দিবেন।

এ বিষ‌য়ে জান‌তে চাইলে ফুলবা‌ড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনিসুজ্জামান বলেন, ভিজিএফ কার্ড নিয়েই এ ঘটনা ঘটেছে।

ত‌বে ফু‌লবা‌ড়িয়া ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি আনিস মন্ডল এমন অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রে বলেন, ‌চেয়ারম‌্যান ইউনিয়ন আওয়ামী লীগের সা‌বেক সাধারণ সম্পাদক। এত‌দিন পলাতক ছিলেন। গ্রা‌মের একজন য‌ুবক‌কে বিদেশে পাঠানোর নাম ক‌রে ১০ লাখ টাকা নিয়ে‌ ফেরত দিচ্ছেন না। সেই টাকার ব্যাপা‌রে কথা বল‌তে গি‌য়ে‌ছিল। ফু‌টে‌জে দেখা যা‌চ্ছে হা‌তে রামদা নিয়ে স‌চি‌বের দি‌কে তেড়ে যাচ্ছেন- এমন প্রশ্নে আনিস বলেন, ঠেকানোর জন‌্য আমি অন‌্য একজনের হাত থে‌কে রামদা কে‌ড়ে নি‌য়ে‌ছিলাম। তাই আমার হাতে দেখ‌তে পেয়ে‌ছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) মোহাম্মদ শাহিদুল ইসলাম ব‌লেন,‌ এখনও কোন লি‌খিত অভিযোগ পাইনি। বিষয়‌টি নি‌য়ে আমরাও তদন্ত করছি।

এ বিষ‌য়ে স্থানীয় সরকার উপ-প‌রিচালক আহ‌মেদ মাহবুব-উল-ইসলাম বলেন, বিষয়‌টি আমি জেনেছি। তাৎক্ষ‌নিক ইউএনও‌কে যাচাই ক‌রে আইনানুগ ব‌্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০