কুষ্টিয়ায় নিজ হাসপাতাল থেকে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় নিজ হাসপাতাল থেকে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ‘ভেড়ামারা মডেল হাসপাতাল’ নামক একটি প্রাইভেট প্রতিষ্ঠানের মালিক আনোয়ার পারভেজের (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ভেড়ামারা পৌরসভার পাশে তার নিজ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আনোয়ার পারভেজ উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নতুনহাট এলাকার ইমদাদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পারভেজ তার ভেড়ামারা মডেল হাসপাতাল ছিলেন। তিনি এবং তার স্ত্রী ছাড়াও এই প্রতিষ্ঠানে ৪ জনের মালিকানা আছে। বেলা ১০ টার দিকে তিনি নিচ তলার একটি রুমে যান। সাড়া শব্দ না পেয়ে কর্মচারীরা গিয়ে দেখতে পান রুমের দরজা বন্ধ। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে সকলের উপস্থিতিতে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। এ সময় তার কাছ থেকে ঘুমের ওষুধের বেশ কয়েকটা প্যাকেট উদ্ধার করা হয়।

হাসপাতালটির অংশীদার ফয়সাল বলেন, প্রতিষ্ঠানের যাবতীয় কাজ তিনি নিজেই করেন। তার আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আর এটি মেনে নেওয়ার মতো না। তবে বেশ কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটি ভালো চলছিল না। এই নিয়ে হয়তো মানসিক চাপ তৈরি হতে পারে।

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, প্রাইভেট হাসপাতাল মালিক আনোয়ার পারভেজ তার নিজ প্রতিষ্ঠানে আত্মহত্যা করেছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পূর্ণ করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেলার হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০