তেল নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই নেতার তর্ক, ভিডিও ভাইরাল - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেক্স নিউজ :
১৪ এপ্রিল ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেল নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই নেতার তর্ক, ভিডিও ভাইরাল

Screenshot

কুষ্টিয়ার মিরপুরে তেল নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই নেতার মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তোলপাড় সৃষ্টি হয়েছে ফেসবুকেও।

গত (১২ এপ্রিল) রবিবার সকালের দিকে মিরপুর মল্লিক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে

জানা গেছে, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুলের মধ্যে মিরপুর মল্লিক ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তেল নেওয়ার লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে তর্ক-বিতর্কে রূপ নেয়। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, উভয় নেতা একে অপরের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন এবং “তুই বিএনপি করিস, আমিও বিএনপি করি”-এমন মন্তব্য করে উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত থাকলেও পরে স্থানীয়রা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দলীয় শৃঙ্খলা ও নেতাদের আচরণ নিয়ে নানা প্রশ্ন তুলছেন অনেকেই।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এখনো সংশ্লিষ্ট নেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক নেতাদের প্রকাশ্য এমন আচরণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০