কুষ্টিয়ায় ট্রাকের চাকা বিস্ফোরণে প্রাণ গেল চালকের - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ট্রাকের চাকা বিস্ফোরণে প্রাণ গেল চালকের

Screenshot

কুষ্টিয়ার খোকসায় ট্রাকের চাকা বিস্ফোরণে পরবেশ (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরবেশ যশোরের চুরামনকাঠি এলাকার আনোয়ার শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবোঝাই তিনটি ট্রাক কুষ্টিয়া হয়ে মাদারীপুরে যাচ্ছিল। এর মধ্যে একটি ট্রাকের চাকায় অতিরিক্ত হাওয়া থাকার কারণে চাকার রিং ভেঙে যায়। সেটি মেরামতের জন্য খোকসায় বাসস্ট্যান্ড এলাকায় মেকারের দোকানে যান পরবেশ। সেখানে চাকার রিং বিস্ফোরণ হয়। এতে তার মুখের অংশ থেতলে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ট্রাকের চাকা বিস্ফোরণ হয়ে পরবেশ নামে একজন নিহত হয়েছেন। পরিবারের সদস্যেদের জানানো হয়েছে। তারা এলে মরদেহটি হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০