পীর শামীম হত্যার ঘটনায় মামলা করবে না পরিবার, আটক নেই কেউ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেক্স নিউজ :
১৩ এপ্রিল ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীর শামীম হত্যার ঘটনায় মামলা করবে না পরিবার, আটক নেই কেউ

Screenshot

কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা করবে না তার পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়-স্বজন বসে পুলিশ কর্মকর্তাদের সামনেই এ সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) নিহত পীর শামীমের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান বলেন, আমরা পরিবারের সবাই মিলে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বয়স হয়েছে। এসব নিয়ে দৌড়ঝাঁপ করার বয়স আর আমাদের নেই। তাছাড়া যে চলে গেছে তাকে তো আর আমরা ফেরত পাব না। আমরা আর ঝামেলায় জড়াতে চাই না।

তিনি বলেন, গতকাল (রোববার) বিকেলে ভাইকে দাফনের পর রাতে আমরা পরিবারের সদস্যরা বসেছিলাম। সেখানে পুলিশ কর্মকর্তাও ছিলেন। তারা মামলার জন্য বারবার বলেছেন। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি মামলা না করার।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, পীর শামীম হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি পরিবারের পক্ষ থেকে। পরিবারের সদস্যরা মামলার বিষয়ে এখনো আমাদের কিছু জানাননি। পরিবারের পক্ষে যে কেউ এই হত্যার ঘটনায় মামলা করতে পারেন। যদি কেউ মামলা না করেন তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। তবে মামলা হবে।

তিনি আরও বলেন, এখনো এ ঘটনায় কোনো আটক নেই। তবে পুলিশ তার তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। এখন এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, মামলার জন্য তার পরিবারের অপেক্ষায় আমরা আছি। তবে উনারা মামলা করবেন না- এমন কথা শোনা যাচ্ছে।

পুলিশ বাদী হয়ে মামলা করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসে সিদ্ধান্ত নেব। তবে আমরা এখনো পরিবারের অপেক্ষায় আছি। এ ঘটনায় এখনো কোনো আটক নেই।

প্রসঙ্গত, কুষ্টিয়ার দৌলতপুরে গত শনিবার দুপুর আড়াইটার দিকে ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগ এনে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে শামীম জাহাঙ্গীর নামে এক পীরের দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। এ সময় পীর শামীম জাহাঙ্গীর ও তার অনুসারীদের বেধড়ক মারধর করে তারা। এ ঘটনায় পীর শামীমকে আহত অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় তার মৃত্যু হয়। রোববার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করে বিকেল সাড়ে ৫টার দিকে তার মরদেহ ফিলিপনগর এলাকার পশ্চিম-দক্ষিণ কবরস্থানে দাফন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০