স্কুলের রুম থেকে রাতে অজ্ঞান ও মুখে টেপ লাগানো অবস্থায় স্কুল ছাত্রী উদ্ধার - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ ডেক্স নিউজ :
১০ এপ্রিল ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুলের রুম থেকে রাতে অজ্ঞান ও মুখে টেপ লাগানো অবস্থায় স্কুল ছাত্রী উদ্ধার

কুষ্টিয়া মিরপুর বারুইপাড়া ইউনিয়ন ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে স্কুলের রুম থেকে রাতে অজ্ঞান ও মুখে টেপ লাগানো অবস্থায় উদ্ধার করেছে গ্রামবাসী।

গতকাল (৯ এপ্রিল) সকাল ৯ ঘটিকার সময় ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীর বিদায় অনুষ্ঠানে যায়। বিদায় অনুষ্ঠান শেষে ওই ছাত্রী তার নিজ বাড়িতে ফিরে আসে না। বেশ কিছু সময় কেটে যায়, একপর্যায়ে তাকে না পেয়ে তার বাড়ির লোকজন খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পরে না পেয়ে রাত ৮ ঘটিকার সময় বিদ্যালয়ের পিয়ন হামিদুল এর কাছে জানতে চাই বিদ্যালয়ে মেয়েটিকে দেখেছে কিনা বা বিদ্যালয় আটকা পড়েছে কিনা। কিন্তু বিদ্যালয়ের পিয়ন সরাসরি বলে বিদ্যালয় কেউ নেই, চাবি দেয়া যাবে না, চাবি দিলে সমস্যা কি তা প্রশ্ন করেন উপস্থিত অনেকেই ? তারপরও পিয়ন চাবি দিতে রাজি না হওয়ায় গ্রামবাসীর সন্দেহ হয় এবং বিদ্যালয়ের পিয়নের সাথে একপর্যায়ে হাতাহাতি করে চাবি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে গ্রামবাসী। তারা দেখতে পায়, স্কুলের মেয়েটির অজ্ঞান ও মুখে টেপ মারা অবস্থায় তিন তলায় রুমে পড়ে আছে। গ্রামবাসী মেয়েটিকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এবং ট্রিপল নাইন এর সহযোগিতায় মিরপুর থানা পুলিশকে অবগত করলে, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেয়েটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করে।

মিরপুর থানা পুলিশের ওসি তদন্ত আব্দুল আজিজ মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মেয়েটির পরিবারকে আশ্বাস দেন মেডিকেল রিপোর্টের পরে এর সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেয়া হবে। মেয়েটির জ্ঞান ফিরলে আরো বিস্তারিত জানা যাবে।

এর আগেই ওই পিয়ন কে আটকের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০