
কুষ্টিয়ায় র্যাব -১২ সিপিসি-১ এর অভিযানে বিপুল পরিমাণ নকল ব্র্যান্ডের সিগারেট ও শুল্ক ফাঁকির স্ট্যাম্পসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাতে জেলার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪৮০০ প্যাকেট (মোট ৯৬,০০০ শলাকা) নকল “Royals of London” ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে নকল শুল্ক পরিশোধের স্ট্যাম্প ও ট্রেডমার্ক ব্যবহার করা হয়েছিল।
এ সময় মোহন ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় বাসিন্দা এবং জালাল উদ্দীনের ছেলে বলে জানা গেছে। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে নকল সিগারেট মজুদ ও বাজারজাত করে আসছিলেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির প্রতিনিধির দায়ের করা মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও ২০০৯ সালের ট্রেডমার্ক আইনের সংশ্লিষ্ট ধারায় কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
র্যাব জানায়, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন