ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ মার্চ ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা হুসেইনি খামেনির নিয়োগকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি তেহরানের প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।
ক্রেমলিন জানিয়েছে, এক অভিনন্দন বার্তায় পুতিন মুজতবা খামেনির নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, নতুন নেতা তার পিতার আদর্শ ও কর্মকাণ্ডকে সম্মানের সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি বিশ্বাস করেন।

পুতিন আরও বলেন, বর্তমান কঠিন পরিস্থিতিতে মুজতবা খামেনি ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হবেন। একই সঙ্গে তেহরানের প্রতি রাশিয়ার অটল সমর্থন ও সংহতির বিষয়টি তিনি পুনর্ব্যক্ত করেন।

এদিকে অভ্যন্তরীণ ও বৈদেশিক পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান সরকারও কঠোর বার্তা দিয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, বিদেশে অবস্থানরত যেসব ইরানি নাগরিক শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা করবে বা তাদের প্রতি সমর্থন জানাবে, আইন অনুযায়ী তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, গত অক্টোবরে অনুমোদিত জাতীয় নিরাপত্তা ও স্বার্থবিরোধী গোয়েন্দাবৃত্তি প্রতিরোধ এবং ‘জায়নবাদী শাসন’ ও শত্রু দেশগুলোর সঙ্গে সহযোগিতা ঠেকাতে প্রণীত আইনের আওতায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মুজতবা খামেনির ক্ষমতা গ্রহণ এবং রাশিয়ার সমর্থন মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০