ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অবিরাম হামলা, বিপাকে পাকিস্তান - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অবিরাম হামলা, বিপাকে পাকিস্তান

ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ রোববার (৮ মার্চ) পর্যন্ত নবম দিনে গড়েছে। এই যুদ্ধ কবে থামছে- তার লক্ষণ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তাদের এই যুদ্ধের প্রভাব ভালোভাবে টের পাচ্ছে পাকিস্তান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাতপূর্ণ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র পাকিস্তানকে কূটনীতিকভাবে কঠিন এক অবস্থায় ফেলেছে ।

ইরানের দক্ষিণ-পশ্চিম সীমান্তে পাকিস্তানের প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। দেশটির লাখ লাখ শ্রমিক সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশে কাজ করেন। গত বছর পাকিস্তান আনুষ্ঠানিকভাবে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করে রিয়াদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদার করে।

দেশ দুইটির এই চুক্তি অনুযায়ী, এক পক্ষের ওপর আগ্রাসনকে উভয়ের ওপর আগ্রাসন হিসেবে বিবেচনা করার অঙ্গীকার রয়েছে।

এই যুদ্ধ শুরুর পর ইরান উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। তাই পাকিস্তানে একটি প্রশ্ন ক্রমেই জোরালো হয়ে উঠছে—যদি এই যুদ্ধে ইসলামাবাদও জড়িয়ে পড়ে, তাহলে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে?

আল জাজিরা বলছে, এখন পর্যন্ত পাকিস্তানের প্রতিক্রিয়া মূলত কূটনৈতিক তৎপরতায় সীমিত রয়েছে। দেশটি আঞ্চলিক নেতাদের সঙ্গে, বিশেষ করে ইরান ও সৌদি আরবসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে।

২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরু হলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। পাকিস্তান এই হামলাকে ‘অযৌক্তিক’ বলে নিন্দা জানায়।

এর কয়েক ঘণ্টার মধ্যেই উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের পাল্টা হামলাকেও ‘সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যা দেয় পাকিস্তান।

সংঘাত শুরুর সময় ওআইসির বৈঠকে অংশ নিতে রিয়াদে ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠকের পর তিনি বলেন, তেহরান ও রিয়াদের মধ্যে তিনি ‘শাটল যোগাযোগ’ শুরু করেছেন।

৩ মার্চ সিনেটে এবং একই দিন এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, তিনি ব্যক্তিগতভাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

এ ছাড়া দার বলেন, সৌদির সঙ্গে আমাদের একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং পুরো বিশ্বই তা জানে। আমি ইরানের নেতৃত্বকে বলেছি, সৌদি আরবের সঙ্গে আমাদের এই চুক্তির বিষয়টি বিবেচনায় রাখতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০