হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে চীনের আলোচনা - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ মার্চ ২০২৬, ৭:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে চীনের আলোচনা

হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাসবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনা করছে চীন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ নৌপথ প্রায় অচল হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। খবর রয়টার্স।

র্কূটনৈতিক সূত্রের বরাতে রয়টার্স জানায়, চীন চায় যেন তাদের তেলবাহী জাহাজ এবং কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করতে পারে। চীন মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং দেশটির প্রায় ৪৫ শতাংশ তেল এই প্রণালী দিয়ে আসে।

যুদ্ধ শুরুর পর ইরানের পদক্ষেপে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। ফলে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ ঝুঁকির মুখে পড়েছে।

জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ‘আয়রন মেইডেন’ নামে একটি জাহাজ সম্প্রতি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজটি পার হওয়ার আগে তার সংকেতে ‘চায়না-ওনার’ হিসেবে পরিচয় পরিবর্তন করে। তবে বাজারে স্থিতি ফেরাতে আরও অনেক জাহাজ চলাচল প্রয়োজন বলে বিশ্লেষকরা মনে করছেন।

সংঘাত শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১৫ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনা ও জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভেসেল ট্র্যাকিং প্রতিষ্ঠান ভর্টেক্সার তথ্য অনুযায়ী, ১ মার্চ হরমুজ প্রণালী দিয়ে মাত্র চারটি তেলবাহী ট্যাঙ্কার চলাচল করেছে, যেখানে জানুয়ারি থেকে প্রতিদিন গড়ে প্রায় ২৪টি জাহাজ চলাচল করত। বর্তমানে প্রায় ৩০০টি তেলবাহী ট্যাঙ্কার ওই প্রণালীর ভেতরে অবস্থান করছে বলে জানা গেছে।

শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে যে কয়েকটি জাহাজ হরমুজ প্রণালী পার হচ্ছে, তার বেশিরভাগই চীন বা ইরানের মালিকানাধীন। দুবাইভিত্তিক আল খালিজ সুগারের ব্যবস্থাপনা পরিচালক জামাল আল-ঘুরাইর বলেন, কিছু চিনি বহনকারী জাহাজ প্রণালী দিয়ে যেতে পারলেও অন্য অনেক জাহাজকে অনুমতি দেওয়া হচ্ছে না।

এর আগে ইরান ঘোষণা দিয়েছিল, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশ ও তাদের মিত্রদের কোনো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেওয়া হবে না। তবে ওই ঘোষণায় চীনের জাহাজ সম্পর্কে কোনো উল্লেখ করা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০