ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে - সমকন্ঠ
শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

ইরানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান সীমিত করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দ্বিদলীয় ‘ওয়ার পাওয়ারস রেজুলুশন’-এর ওপর চলতি সপ্তাহেই ভোট হওয়ার কথা রয়েছে। প্রতিনিধি পরিষদ ও সিনেটে উত্থাপিত পৃথক দুটি প্রস্তাবের লক্ষ্য— কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বন্ধ করা।
তবে আগের অভিজ্ঞতা বলছে, এসব উদ্যোগ আইনে পরিণত হওয়ার পথে বড় বাধা রয়েছে। অতীতেও নির্বাহী ক্ষমতার ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অনুরূপ চেষ্টা ব্যর্থ হয়েছে। তবুও অধিকাংশ ডেমোক্র্যাট এবং অল্পসংখ্যক রিপাবলিকান আইনপ্রণেতা ট্রাম্পের সামরিক ক্ষমতা নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নিয়েছেন। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর সংঘাতে প্রথম মার্কিন হতাহতের ঘটনাও ঘটেছে।

ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টীম কাইনে বলেন, ‘সংবিধান অনুযায়ী কংগ্রেসের ভোট ছাড়া আমাদের যুদ্ধে জড়ানোর কথা নয়। আমাদের সেনাদের জীবন ঝুঁকিতে— এ বিষয়ে দ্রুত ওয়াশিংটনে ফিরে ভোট হওয়া উচিত।’

১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজুলুশন’ অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘমেয়াদি সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত। ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে এই আইন পাস হয়েছিল। নতুন প্রস্তাব আইনে পরিণত হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে ভবিষ্যৎ সামরিক অভিযান বাধাগ্রস্ত হবে।

অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি বলেন, ‘সংঘাত আরও বিস্তৃত না হয়— এমন কোনো সুস্পষ্ট পরিকল্পনা ট্রাম্পের নেই, অথচ এতে আরও সেনা সদস্য ঝুঁকিতে পড়তে পারেন।’

রোববার অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে ডোনাল্ড ট্রাম্প বলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে হামলা অব্যাহত থাকবে, যদিও সেই লক্ষ্য কী— তা স্পষ্ট করেননি তিনি।

হোয়াইট হাউস জানিয়েছে, সিআইএ পরিচালক, প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার কংগ্রেস সদস্যদের ব্রিফ করবেন।
তবে প্রস্তাব পাস হলেও ট্রাম্প ভেটো দিলে তা কার্যকর করতে কংগ্রেসকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় ভেটো অর্জন করতে হবে— যা অর্জন করা কঠিন। প্রাথমিক ভোটেই যথেষ্ট সমর্থন মিলবে কি-না, তা নিয়েও সংশয় রয়েছে।

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্না বলেন, প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি পাসের সম্ভাবনা ৪০ থেকে ৬০ শতাংশ। তার ভাষায়, ‘মধ্যপ্রাচ্যে ট্রাম্পের যুদ্ধে সমর্থন দেওয়া ডেমোক্র্যাটদের জন্য বিপর্যয়কর ভোট হবে।’

অধিকাংশ রিপাবলিকান ট্রাম্পের অবস্থান সমর্থন করবেন বলে ধারণা করা হচ্ছে। আরকানসাসের রিপাবলিকান সিনেটর টম কোটন সিএনএনকে বলেন, ‘কংগ্রেসে নির্বাচিত রিপাবলিকানদের ব্যাপক সমর্থন আপনি দেখবেন।’

তবে কেনটাকির রিপাবলিকান প্রতিনিধি ও প্রস্তাবের অন্যতম উদ্যোক্তা থমাস মাসাঈ, ‘বলেন এই সংঘাত ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়— যা রিপাবলিকানদের মধ্যেও ভিন্নমতের ইঙ্গিত দেয়।’

অন্যদিকে পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন। তার মতে, এটি প্রয়োজনীয় নয়, বরং অনেকটাই প্রতীকী উদ্যোগ।

এর আগেও অনুরূপ কয়েকটি উদ্যোগ ব্যর্থ হয়েছে। জুন মাসে তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর সিনেটে ইরানসংক্রান্ত ওয়ার পাওয়ারস প্রস্তাব পাস হয়নি। জানুয়ারিতে ভেনেজুয়েলা ইস্যুতেও একই ধরনের প্রচেষ্টা শেষ পর্যন্ত আইনে রূপ নেয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১০

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১১

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১২

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৩

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৪

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৫

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৬

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৭

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১৮

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১৯

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

২০