করাচি কনস্যুলেটে পাকিস্তানিদের ওপর গুলি চালিয়েছে মার্কিন সেনারা - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করাচি কনস্যুলেটে পাকিস্তানিদের ওপর গুলি চালিয়েছে মার্কিন সেনারা

পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটে বিক্ষোভ চলাকালে মার্কিন মেরিন সেনারা সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে পাকিস্তানিদের ওপর মার্কিন মেরিন সেনাদের সরাসরি গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় গত শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এই খবর চাউর হওয়ার পর পাকিস্তানের বিভিন্ন অংশে বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেশটিতে করাচিতে মার্কিন কনস্যুলেটে এনিয়ে তাণ্ডব চালায় শত শত পাকিস্তানি।

সেখানে পুলিশের সঙ্গে সংঘাতে অন্তত ১০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। সেই বিক্ষোভে মেরিন সেনারা গুলি চালিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছে।

রয়টার্স বলছে, মার্কিন মেরিন সেনাদের ছোড়া গুলিতেই কেউ হতাহত হয়েছে কি না, তা স্পষ্ট নয়। এ ছাড়া ওই সময় মিশন রক্ষায় নিয়োজিত বেসরকারি নিরাপত্তারক্ষী বা স্থানীয় পুলিশ গুলি চালিয়েছিল কিনা, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে সর্বশেষ ওই ঘটনার পর উদ্ভূত ‘নিরাপত্তা পরিস্থিতি’ বিবেচনা করে পাকিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের সব ভিসা কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০