ইরান যুক্তরাষ্ট্রকে প্রথমে হামলার গোয়েন্দা তথ্য ছিল না- কংগ্রেসে ট্রাম্প প্রশাসন - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
২ মার্চ ২০২৬, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান যুক্তরাষ্ট্রকে প্রথমে হামলার গোয়েন্দা তথ্য ছিল না- কংগ্রেসে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশাল সামরিক হামলার একদিন পর ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে জানিয়েছে, ইরান আগে থেকে মার্কিন বাহিনীর ওপর হামলা চালানোর কোনো গোয়েন্দা তথ্য ছিল না। বিষয়টি দুইজন সূত্র জানিয়েছে, যারা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

শনিবারের (২৮ ফেব্রুয়ারি) হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন, ইরানের একাধিক যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয় এবং এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে রোববার কংগ্রেসে দেওয়া ব্রিফিংয়ে প্রশাসনের কর্মকর্তারা স্বীকার করেছেন— মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর পূর্বাভাসে আক্রমণের কোনো প্রমাণ ছিল না।

এর আগে কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আক্রমণের সিদ্ধান্ত এককভাবে নিয়েছিলেন। এই শঙ্কায়, ইরান সম্ভবত আগাম হামলা চালাতে পারে। এক কর্মকর্তা বলেন, ট্রাম্প শুধু বসে থাকতে পারতেন না এবং মার্কিন বাহিনীকে আক্রমণের শিকার হতে দেবেন না।

পেন্টাগনের কর্মকর্তারা সিনেট ও হাউসের জাতীয় নিরাপত্তা কমিটির ডেমোক্র্যাট ও রিপাবলিকান স্টাফদের দেড় ঘণ্টার বেশি ব্রিফিং দিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মধ্যপ্রাচ্যের মিত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করছে। তবে তাৎক্ষণিক হামলার কোনো তথ্য তাদের হাতে ছিল না।
ট্রাম্প হামলার উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন— ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং যুক্তরাষ্ট্র ও মিত্রদের ওপর সম্ভাব্য হুমকি দূর করা। এছাড়া তিনি ইরানের জনগণকে সরকারবিরোধী আন্দোলনে নামারও আহ্বান জানিয়েছেন।

ডেমোক্র্যাটরা এই যুদ্ধকে ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ আখ্যা দিয়ে প্রশাসনের সমালোচনা করেছেন। তারা প্রশ্ন তুলেছেন, কেন শান্তি আলোচনার সম্ভাবনা থাকা সত্ত্বেও যুদ্ধ বেছে নেওয়া হলো। ট্রাম্প দাবি করেছেন, ইরান শিগগিরই যুক্তরাষ্ট্রকে আঘাত করার সক্ষমতা অর্জন করতে চলেছে। কিন্তু গোয়েন্দা সূত্রগুলো এই দাবি সমর্থন করে না, বরং তা অতিরঞ্জিত বলেই মনে করা হচ্ছে।

এদিকে মার্কিন সেনাবাহিনী প্রথমবারের মতো হতাহতের তথ্য প্রকাশ করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তিন মার্কিন সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আরও কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন। হামলার মধ্যে বি-২ স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনায় ২,০০০ পাউন্ডের বোমা নিক্ষেপ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০