খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক - সমকন্ঠ
শুক্রবার , ১৯ জুন ২০২৬
সমকন্ঠ
১ মার্চ ২০২৬, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর প্রচারের সময় কান্নায় ভেঙে পড়েছেন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক। একই সঙ্গে প্রেস টিভির এক উপস্থাপক সরাসরি সম্প্রচারে এই হামলাকে ‘অপরাধমূলক’ আখ্যা দিয়ে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন।
খামেনির মৃত্যুতে ইরান সরকার দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার সময় উপস্থাপক আবেগপ্রবণ হয়ে পড়েন। ঘোষণা দিতে গিয়ে তিনি বলেন, ‘আল্লাহ মহান। গভীর শোকের সঙ্গে ইরানি জাতিকে জানানো হচ্ছে যে, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী খামেনি আজ যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসনের যৌথ অপরাধমূলক হামলায় শহীদ হয়েছেন।’ এ সময় স্টুডিওর বাইরে থেকেও কান্নার শব্দ শোনা যায়।
অন্যদিকে প্রেস টিভির উপস্থাপক মারিয়াম আজারচেহর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। লাইভ সম্প্রচারে তিনি বলেন, ‘এটা এখানেই শেষ নয়। ট্রাম্পকে এমন মূল্য দিতে হবে যা আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট বা অপরাধী দেয়নি। প্রতিশোধ আসছে এবং তা খুব শিগগিরই আসবে।’

শনিবার ভোরে শুরু হওয়া এই হামলায় কেবল খামেনি নন, তার পরিবারের বেশ কয়েকজন সদস্যও নিহত হয়েছেন। তাদের মধ্যে তার মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই- ট্রাম্প

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বেগে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বীরা

নাইজারের বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৩৫

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘ জীবন ও কর্ম ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪.৫৭ বিলিয়ন ডলার

১১

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সেই পুলিশ দম্পতি কারাগারে

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১৩

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার

১৪

ব্যাংক খাতে লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

১৫

মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’- ট্রাম্প

১৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার- তথ্যমন্ত্রী

১৭

ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে- গালিবাফ

১৮

প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে

১৯

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন স্টারমার

২০