যুক্তরাষ্ট্রকে ইরান যুদ্ধে না জড়ানোর আহ্বান ওমানের পররাষ্ট্রমন্ত্রীর - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে ইরান যুদ্ধে না জড়ানোর আহ্বান ওমানের পররাষ্ট্রমন্ত্রীর

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন ওয়াশিংটন–তেহরানের পরমাণু ইস্যুতে চলমান পরোক্ষ আলোচনার মধ্যস্থতাকারী বদর আল বুসাইদি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে চলমান সংঘাতে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

পরমাণু কর্মসূচি ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলাকালেই শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইসরায়েল হামলা শুরু করে। মার্কিন-ইসরাইল যৌথ অভিযানে তেহরানে ইরানের প্রেসিডেন্টের বাসভবনসহ ৩০টির বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, হামলা এখনো অব্যাহত রয়েছে।

জবাবে কয়েক ঘণ্টা পরই ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলো টার্গেট করা হয়েছে। লক্ষ্যবস্তুগুলো হলো- কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি ও বাহরাইনের পঞ্চম মার্কিন ঘাঁটি।

তীব্র সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আল বুসাইদি বলেন, আজকের হামলায় তিনি ‘হতাশ’। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সক্রিয় এবং আন্তরিক আলোচনা আবারও ক্ষুণ্ন হয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বা বিশ্ব শান্তির উদ্দেশ্য কোনোটিই ভালোভাবে কাজে আসবে না। এবং আমি নিরপরাধদের জন্য প্রার্থনা করছি যারা ক্ষতিগ্রস্ত হবেন।

যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে নিবৃত্ত হওয়ার অনুরোধ করছি। এটি তোমাদের যুদ্ধ নয়।

ইরান পরমাণু ইস্যুতে ওমানের মধ্যস্থতায় চলতি মাসের শুরুর দিকে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনা শুরু হয়। এরপর গত ১৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা এবং গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফা পরোক্ষ আলোচনায় বসেন দেশ দুটির প্রতিনিধিরা। আগামী সোমবার অস্ট্রিয়ার ভিয়েনায় আবারও পারোক্ষ আলোচনায় বসার কথা ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১০

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১১

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১২

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৩

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৪

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৫

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৬

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৭

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১৮

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১৯

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

২০