নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বললো যুক্তরাষ্ট্র - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে। পাশাপাশি আপাতত ইসরায়েল ভ্রমণ থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের বলেছে, যতক্ষণ বাণিজ্যিক বিমান চালু আছে, সেই সময়ের মধ্যে ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করুন।

এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আলোচনায় কোনো স্পষ্ট সমাধান আসেনি। আগামী সপ্তাহে আবারও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ এক ডজন যুদ্ধজাহাজ এবং কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছেন। বিশ্লেষকদের আশঙ্কা, আলোচনা ভেস্তে গেলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করে জানিয়েছেন, যারা ইসরায়েল ছাড়তে চান তারা যেন বিলম্ব না করেন।

দূতাবাসের স্টাফদের কাছে পাঠানো ইমেইলে হুকাবি বলেছেন, যে দেশেরই বিমানের টিকিটের পাবেন সেখানকার টিকিট কাটুন। এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে চলে যাবেন। কিন্তু আগে ইসরায়েল থেকে বের হওয়ার ব্যবস্থা করুন।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করার শর্ত দিয়েছে। এমনকি দেশটির প্রধান তিনটি পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলার কথাও বলা হয়েছে। ওয়াশিংটনের দাবি, ভবিষ্যতে কোনো চুক্তি হলে সেটির মেয়াদ হবে অনির্দিষ্টকাল। তবে তেহরান নির্দিষ্ট সময়সীমার জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার পক্ষে অবস্থান নিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১০

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১১

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১২

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৩

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৫

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৬

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৭

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৮

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৯

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

২০