আগ্রাসী শক্তিকে চূর্ণ করার সক্ষমতা ইসলামাবাদের রয়েছে- প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগ্রাসী শক্তিকে চূর্ণ করার সক্ষমতা ইসলামাবাদের রয়েছে- প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসী শক্তিকে চূর্ণ করার সক্ষমতা ইসলামাবাদের রয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে তিনি আফগানিস্তানের কঠোর সমালোচনা করেন। পাকিস্তান সরকারের এক্স (সাবেক টুইটার) পেজে প্রকাশিত বার্তায় শাহবাজ শরিফ বলেন, দেশের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসী পরিকল্পনা প্রতিহত করতে পুরোপুরি প্রস্তুত। পাকিস্তানের জনগণ সেনাবাহিনীর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।
প্রধানমন্ত্রীর এই বক্তব্য আসে এমন সময়ে, যখন পাকিস্তানের যুদ্ধবিমান কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন শহরে বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পর।

এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে ‘খোলা যুদ্ধ’ শুরুর ঘোষণা দেন। তিনি লেখেন, আমাদের ধৈর্যের সীমা শেষ। এখন এটি তোমাদের এবং আমাদের মধ্যে প্রকাশ্য যুদ্ধ।

দুই দেশের মধ্যে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি বক্তব্য ও সামরিক তৎপরতায় সীমান্ত পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১০

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১১

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১২

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৩

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৫

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৬

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৭

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৮

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৯

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

২০