পাকিস্তানের প্রতিরক্ষা নিয়ে কোনো আপস করা হবে না- শেহবাজ শরিফ - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানের প্রতিরক্ষা নিয়ে কোনো আপস করা হবে না- শেহবাজ শরিফ

আফগান তালেবান বাহিনীর সঙ্গে সীমান্তে সংঘর্ষের প্রেক্ষাপটে পাকিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেওয়া পৃথক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিরক্ষা নিয়ে কোনো আপস করা হবে না এবং যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে শক্ত ও উপযুক্তভাবে। তিনি জানান, পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী জাতীয় নিরাপত্তা রক্ষায় পুরোপুরি প্রস্তুত।
নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, উসকানিমূলক হামলার জবাবে পাকিস্তানি বাহিনী একাধিক পাল্টা অভিযান চালিয়েছে। এতে জঙ্গিদের অবস্থান, গুরুত্বপূর্ণ কমান্ড পোস্ট ও গোলাবারুদের ডিপো লক্ষ্য করে হামলা চালানো হয় এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে সশস্ত্র বাহিনী জাতীয় চেতনায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করছে। আধুনিক প্রশিক্ষণ ও কার্যকর প্রতিরক্ষা কৌশলের মাধ্যমে তারা অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় হুমকি মোকাবিলায় সক্ষম।

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান সবসময় শান্তির পক্ষে থাকলেও দেশের অখণ্ডতার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না এবং সশস্ত্র বাহিনীর পাশে পুরো জাতি ঐক্যবদ্ধ রয়েছে।

একই সুরে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও বলেন, শান্তি চাইলেও পাকিস্তান তার ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আপস করবে না। কেউ যদি শান্তির প্রচেষ্টাকে দুর্বলতা মনে করে, তবে তাকে কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন, ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়ার পর সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে পাকিস্তান আশা করেছিল। কিন্তু তালেবান সরকার আফগানিস্তানকে ‘ভারতের প্রক্সি’তে পরিণত করেছে এবং বৈশ্বিক জঙ্গিগোষ্ঠীর নিরাপদ ঘাঁটি তৈরি করেছে।

তিনি বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য কূটনৈতিক ও সরাসরি সহায়তা দিয়ে আসছে এবং কয়েক দশক ধরে ৫০ লাখের বেশি আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এখনও লাখো আফগান নাগরিক পাকিস্তানে জীবিকা নির্বাহ করছেন।

ধৈর্যের সীমা শেষ হয়ে এসেছে উল্লেখ করে তিনি বলেন, এখন পাকিস্তানের বাহিনী চূড়ান্ত জবাব দিচ্ছে এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে একে ‘ভয়াবহ ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন। রাতের আঁধারে চালানো এই হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানি বাহিনী এর জবাবে দৃঢ় ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা ও নিরীহ মানুষের ওপর কোনো হুমকি বরদাশত করা হবে না এবং যারা এ ধরনের হামলা চালাবে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১০

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১১

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১২

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৩

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৫

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৬

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৭

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৮

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৯

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

২০