ভারতে ‘ডাইনি’ অপবাদে মধ্যযুগীয় কায়দায় ২ জনকে পুড়িয়ে হত্যা - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে ‘ডাইনি’ অপবাদে মধ্যযুগীয় কায়দায় ২ জনকে পুড়িয়ে হত্যা

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ‘ডাইনি’ অপবাদে এক নারী ও তার ১০ মাস বয়সি শিশুকে জীবন্ত পুড়িয়ে হত্যার এক নৃশংস ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজ্যের কুদসাই গ্রামে এই ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের সন্ধানে অভিযান চালাচ্ছে।

নিহত নারীর নাম জ্যোতি সিনকু। এই হামলায় জ্যোতির স্বামী কোলহান সিনকুও গুরুতর দগ্ধ হয়েছেন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে বেশ কিছু গবাদি পশুর আকস্মিক মৃত্যু এবং পুসতুন বিরুয়া নামে এক স্থানীয় ব্যক্তির অসুস্থতা ও মৃত্যুকে কেন্দ্র করে গ্রামে গুজব ছড়িয়ে পড়ে। কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসী জ্যোতি সিনকুকে ‘ডাইনি’ হিসেবে সন্দেহ করতে থাকে এবং তাকেই এই সব অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী মনে করে।

মঙ্গলবার সন্ধ্যায় পুসতুন বিরুয়া মারা যাওয়ার পর একদল উত্তেজিত জনতা জ্যোতির বাড়িতে হামলা চালায়। কোলহান সিনকু জানান, প্রায় ডজনখানেক লোক তাদের বাড়িতে ঢুকে তার স্ত্রী ও সন্তানকে আগুন ধরিয়ে দেয়। তিনি গ্রাম পঞ্চায়েতে বিষয়টি মীমাংসার জন্য আকুতি জানালেও আক্রমণকারীরা কোনো কথা শোনেনি। জেলা পুলিশ কোলহানের জবানবন্দির ভিত্তিতে হত্যা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করেছে।

ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য থেকে জানা যায়, ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে দেশটিতে কেবল ডাইনি অপবাদে আড়াই হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে, যাদের অধিকাংশই নারী। ঝাড়খণ্ড ও বিহারের মতো এলাকাগুলোতে যেখানে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছায়নি এবং শিক্ষার অভাব রয়েছে, সেখানে এখনো ওঝা ও কবিরাজদের ওপর মানুষের নির্ভরতা এবং কুসংস্কারের কারণে এমন মর্মান্তিক ঘটনা প্রায়ই ঘটে চলেছে।

এই ঘটনার পর পুলিশ জানিয়েছে, তারা গ্রামীণ এলাকায় কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করবে।

সূত্র: বিবিসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০