কুষ্টিয়ায় গ্যাসবাহী লরির সঙ্গে সিএনজির সংঘর্ষে নিহত ৫ - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় গ্যাসবাহী লরির সঙ্গে সিএনজির সংঘর্ষে নিহত ৫

কুষ্টিয়া শহরতলীর বাইপাস সড়ক এলাকায় গ্যাসবাহী লরি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহত ৫জনই সিএনজির যাত্রী। তারা সবাই একে অপরের আত্মীয়।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টারদিকে বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোর ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার মৃত, সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই সিএনজি চালক জাকারিয়া (৪০), একই এলাকার আশরাফুল (৪৫) তার স্ত্রী শিরিনা (৩০)। সিএনজি চালক জাকারিয়ার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর এলাকায়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে,মাসখানেক আগে জামাই জাকারিয়ার গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর এলাকায় বেড়াতে যান তার দুই শাশুড়ি আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২)সহ একই এলাকার আশরাফুল ও তার স্ত্রী শিরিনা খাতুন সিএনজিযোগে আজ বাড়ি ফেরার পথে শহর বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোর এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা একটি গ্যাসবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আমিনা কমলা ও জাকারিয়া নিহত হন, হাসপাতালে নেয়ার পথে মারা যান আশরাফুল ও তার স্ত্রী শিরিনাও। এঘটনায় গ্যাসবাহী লরিটি জব্দ করা গেলেও পালিয়েছে চালক। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকে স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের (ওসি) আবু ওবায়েত এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গ্যাসবাহি লরিটি জব্দ করা গেলেও পালিয়েছে চালক। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০