যেকোনো সময় সংঘাত, ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে ইরান - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যেকোনো সময় সংঘাত, ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে ইরান

মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। যেকোনো সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। এতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে যেতে পারে। সর্বশেষ, চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইরানকে ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুমকি দিয়েছেন যে এই সময়ের মধ্যে চুক্তি না করলে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র।
এমন পরিস্থিতিতে মার্কিন বাহিনীর আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ফের গড়ে তুলছে ইরান। পাশাপাশি দেশটি ‘যুদ্ধেরও প্রস্তুতি’ নিচ্ছে। ইরানের প্রভাবশালী বিরোধী এক নেতা এই দাবি করেছেন।

ওয়াশিংটনে ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরানের (এনসিআরআই) দপ্তরের উপপরিচালক আলিরেজা জাফরজাদেহ বলেছেন, নতুন প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, ইরানের শাসকগোষ্ঠী তাদের ‘২ ট্রিলিয়ন ডলারের’ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা পুনর্গঠনের কাজ দ্রুততর করেছে।

ফক্স নিউজকে তিনি বলেছেন, ইরানের শাসকগোষ্ঠী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা বাড়িয়েছে। সেই সঙ্গে তারা সম্ভাব্য যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছে।

পারমাণবিক অস্ত্র কর্মসূচি টিকিয়ে রাখতে এবং সেটির সুরক্ষা নিশ্চিত করতে চায় ইরান- এমনই দাবি করেছেন জাফরজাদেহ।

তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে বিষয়টি বিশেষভাবে উদ্বেগজনক, কেননা একই সময়ে তেহরান-ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনায় বসেছে।

সম্প্রতি প্ল্যানেট ল্যাবস প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরানের তিনটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের একটি ইস্পাহান কমপ্লেক্সে পুনর্গঠনের কাজ চলছে। গত বছর ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১০

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১১

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১২

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১৩

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১৪

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৫

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৬

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৭

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৮

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৯

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

২০